ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ
জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি
‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প
১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ
ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের
ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
ইমরান খানের দলের ১০৮ নেতাকর্মীকে কারাদণ্ড
পাকিস্তানে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ১০৮ নেতাকর্মীকে সাম্প্রতিক এক রায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২৩ সালে সেনাবাহিনীর বিরুদ্ধে সহিংস বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তাদের এই সাজা দিলেন আদালত।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত বছরের মে মাসে দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে ইমরান খানের গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। সে সময় হাজার হাজার সমর্থক সেনাক্যাম্প ও সরকারি ভবনে হামলা চালায়। প্রাণ হারান অন্তত ১০ জন। এর পর থেকেই পিটিআইর ওপর শুরু হয় নজিরবিহীন দমনপীড়ন।
বৃহস্পতিবার ঘোষিত সর্বশেষ রায়ে বিরোধীদলীয় নেতা ওমর আইয়ুব খানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যা ইমরানপন্থি বিরোধী জোটের জন্য বড় আঘাত হিসেবে
দেখা হচ্ছে। এ ছাড়া আদালতের রায়ে ছয় পিটিআই আইনপ্রণেতাকে তাদের সংসদীয় আসন থেকেও অযোগ্য ঘোষণা করা হয়েছে। এ রায়ের কঠোর সমালোচনা করেছে পিটিআই। এক বিবৃতিতে দলটি বলেছে, ‘পাকিস্তানের বিচারিক ইতিহাসে এই প্রথম এমন লজ্জাজনক ঘটনা ঘটল, যেখানে বিরোধী দলের নেতাদের শুধু এ কারণে শাস্তি দেওয়া হলো যে, তারা ইমরান খানের রাজনৈতিক আদর্শ, জনগণের প্রতিনিধিত্ব ও সাংবিধানিক সংগ্রামের প্রতি বিশ্বস্ত ছিলেন।’ পিটিআই জানিয়েছে, তারা আদালতের রায়ের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবে।