জীবনে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন শাহরুখ খান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ আগস্ট, ২০২৫

জীবনে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন শাহরুখ খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ আগস্ট, ২০২৫ |
বলিউড ‘বাদশাহ’ শাহরুখ খান, তিন দশকের বেশি সময় ধরে যিনি উপহার দিয়েছেন একের পর এক স্মরণীয় চলচ্চিত্র- অবশেষে কিংবদন্তি এই অভিনেতার ঝুলিতে যোগ হতে যাচ্ছে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলা এক্সক্লুসিভভাবে জানিয়েছে, ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘জওয়ান’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান। সূত্রের বরাত দিয়ে জানানো হয়, ‘শাহরুখ খানকে ‘জওয়ান’-এ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে সম্মানিত করা হচ্ছে। আজ ১ আগস্ট দিল্লিতে এক প্রেস কনফারেন্সে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এটি হবে তার প্রথম জাতীয় পুরস্কার।’ ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটানো শাহরুখ খান দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন বহু জনপ্রিয় সিনেমা। ২০২৩ সাল শাহরুখ

খানের ক্যারিয়ারে নতুন মাইলফলক হয়ে দাঁড়ায়। ওই বছর তার তিনটি ছবি—‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ ভারতের প্রেক্ষাগৃহে মিলিয়ে ৭ কোটিরও বেশি দর্শক উপভোগ করেন। এই তিন ছবির সম্মিলিত আয় ভারতে ১৩০০ কোটির বেশি, আর বিশ্বব্যাপী ২৫০০ কোটি রুপি ছাড়িয়ে যায়। বিশ্বজুড়ে অগণিত পুরস্কার ও সম্মাননায় ভূষিত হলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার এখনো অধরা ছিল শাহরুখের জন্য। ‘জওয়ান’-এ তার দ্বৈত চরিত্রের দাপুটে পারফরম্যান্স এ ক্ষেত্রে সব দরজা খুলে দেয়। বর্তমানে তিনি শুটিং করছেন নতুন ছবি ‘কিং’-এর, যেটি ২০২৬ সালে মুক্তি পাবে। এই ছবিতে তার সঙ্গে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটবে কন্যা সুহানা খানের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার