ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ
জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি
‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প
১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ
ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের
ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
চীন থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান
চীন থেকে রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমস্ফিয়ার রিসার্চ কমিশন-সুপারকো জানায়, চীনের শিচ্যাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এটি উৎক্ষেপণ করা হয়।
মহাকাশে নিজেদের নতুন স্যাটেলাইট পাঠানো পাকিস্তান তাদের স্পেস প্রোগ্রামের বড় অর্জন বলে বর্ণনা করেছে।
পাকিস্তানের নতুন এই স্যাটেলাইট মহাকাশ থেকে পৃথিবীর ওপর নজর রাখবে। বিশেষ করে কৃষি ও পরিবেশগত বিষয় বিশ্লেষণে এই স্যাটেলাইট সহায়তা করবে বলে জানিয়েছে পাকিস্তানের জাতীয় মহাকাশ সংস্থা।
চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ করপোরেশন ও মাইক্রোসেট চায়নার যৌথ সহযোগিতায় এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।
এর আগে ২০১৮ সালে মহাকাশে নিজেদের প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট পিআরএসএস-ওয়ান পাঠিয়েছিল পাকিস্তান। নতুন পাঠানো স্যাটেলাইট নিয়ে মহাকাশে এখন পাকিস্তানের ৫টি
স্যাটেলাইট রয়েছে। এসব স্যাটেলাইট বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতে ব্যবহার করছে পাকিস্তান।
স্যাটেলাইট রয়েছে। এসব স্যাটেলাইট বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতে ব্যবহার করছে পাকিস্তান।



