ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি, কানাডাকে যে হুমকি দিলেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫

আরও খবর

অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ

জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প

১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের

ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের

রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি, কানাডাকে যে হুমকি দিলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫ |
ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ভাষ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বরেই এই স্বীকৃতি দেওয়া হতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণার পর তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা ‘খুব কঠিন’ হয়ে পড়বে। কানাডার এমন ঘোষণার প্রায় ১২ ঘণ্টা পর, ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশালে পোস্ট করেন, ‘ওয়াও! কানাডা এখনই ঘোষণা করেছে যে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন দিচ্ছে। এটা আমাদের পক্ষে তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা খুব কঠিন করে তুলবে। ওহ্ কানাডা!!!’ ট্রাম্পের এই বাণিজ্য হুমকি এমন এক সময়ে এসেছে, যখন ট্রাম্পের ‘লিবারেশন ডে’

নামে পরিচিত নতুন শুল্ক কার্যকর হতে যাচ্ছে। মূলত যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এখনো কোনো বাণিজ্য চুক্তি হয়নি, তাদের পণ্যের ওপর বেশি শুল্ক বসানো হবে। যদি আজকের মধ্যে চুক্তি না হয়, তবে শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা কানাডার বেশিরভাগ পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ হবে। যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নসহ কিছু দেশ সম্প্রতি চুক্তি করেছে, তাই তাদের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট শুল্ক আরোপ করবে। কিন্তু চীন ও মেক্সিকোর মতো অনেক দেশ এখনো চুক্তি করেনি। ট্রাম্প পরিষ্কার করে বলেছেন, পহেলা আগস্টের আগে চুক্তি না হলে বেশি হারে শুল্ক বসানো হবে। কানাডার আগে যুক্তরাজ্য ও ফ্রান্সের পক্ষ থেকেও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা এসেছে। এদিকে

গাজায় খাদ্য সংকট আরো প্রকট হয়েছে। বুধবার হামাস-চালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, অপুষ্টিতে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এই সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেছেন, গাজায় আসলেই মানুষ অনাহারে ভুগছে এবং তিনি ইসরাইলের সঙ্গে মিলে ‘সব কিছু ঠিক করতে’ কাজ করার কথা জানান। ট্রামে মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ আজ ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব! তুমুল সমালোচনার পর গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের সেই বিতর্কিত রেফারি রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে