ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে মাল্টা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ July, ২০২৫

ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে মাল্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ July, ২০২৫ |
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র মাল্টা। আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এই স্বীকৃতি ঘোষণা করবে দেশটি। মঙ্গলবার (২৯ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় এক বিবৃতিতে মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা এ সিদ্ধান্তের কথা জানান। এই ঘোষণার কয়েক ঘণ্টা আগেই একই ধরনের বক্তব্য দেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এর আগেই ফ্রান্সও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা জানিয়েছিল। মাল্টা সরকারের ওপর গত কয়েক মাস ধরেই ফিলিস্তিন স্বীকৃতি ইস্যুতে অভ্যন্তরীণ চাপ বেড়ে চলেছে। দেশটির মধ্য-ডানপন্থী বিরোধী দলও গত জুলাইয়ের মাঝামাঝি সময় একই দাবিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল। মধ্যপ্রাচ্যের কাছাকাছি অবস্থিত ইউরোপীয় এই দ্বীপরাষ্ট্রটি দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনি জনগণের স্বার্থ ও অধিকারের

পক্ষে অবস্থান নিয়েছে। একইসঙ্গে, ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে দ্বিরাষ্ট্রভিত্তিক শান্তিপূর্ণ সমাধানের পক্ষে সক্রিয় সমর্থন জানিয়ে আসছে। চলতি বছরের মে মাসেই মাল্টার প্রধানমন্ত্রী আবেলা প্রথমবারের মতো ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার ইঙ্গিত দিয়েছিলেন। সে সময় তিনি ঘোষণা দেন, জুন মাসে জাতিসংঘের এক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হবে। যদিও পরে ওই সম্মেলন স্থগিত হয়ে যায়। এরইমধ্যে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার