পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৬

পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৬ |
ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মিরের (পিওকে) সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে গত বছর শুরু হওয়া সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ এখনো চলছে বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি ইসলামাবাদকে সতর্ক করে দিয়ে বলেছেন, ভবিষ্যতে পাকিস্তান কোনো ধরনের ‘দুঃসাহস’ দেখালে তা কার্যকরভাবে মোকাবিলা করা হবে। চলতি বছরের প্রথম সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেনারেল দ্বিবেদী ওই মন্তব্য করেছেন। খবর এনডিটিভির। সংবাদ সম্মেলনে ভারতীয় এই সেনাপ্রধান বলেছেন, অপারেশন সিঁদুর চলাকালে সেনা মোতায়েন করেছিল ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তান কোনো ধরনের ভুল করলে স্থল অভিযান পরিচালনার জন্যও সেনারা পুরোপুরি প্রস্তুত ছিল। গত বছরের ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী

হামলার জবাবে ৭ মে পাকিস্তানের বিভিন্ন এলাকা লক্ষ্য করে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারত। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) অনুসারী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট পেহেলগামে হামলা চালানোর দাবি করে। পাকিস্তানের ভেতরে ও পাক-অধিকৃত কাশ্মীমের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে ভারতের সামরিক বাহিনীর ওই অভিযানে ১০০ জনের বেশি নিহত হন বলে দাবি করে ভারত। এরপর পাকিস্তানও ভারতের বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পরে পাকিস্তানের কয়েকটি বিমানঘাঁটিতে হামলা চালায় ভারত। গত ১০ মে যুদ্ধবিরতির ঘোষণা দেয় উভয়পক্ষ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ