ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
আমির খানের ‘সিতারে জামিন পার’ এবার দেখা যাবে ইউটিউব চ্যানেলে
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের আলোচিত সিনেমা ‘সিতারে জামিন পার’ ইতোমধ্যে সিনেমাহলে মুক্তি পেয়েছে। ব্যবসা সফল এ সিনেমাটি এবার মুক্তি পেতে চলেছে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে। আগামী ১ আগস্ট থেকে দর্শকরা এ সিনেমাটি দেখতে পাবেন।
একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রেক্ষাগৃহে সাফল্যের পর অ্যামাজন প্রাইম ভিডিওর ১২০ কোটি টাকার অফারও ফিরিয়ে দিয়েছিলেন আমির খান। তার মূল উদ্দেশ্য ছিল— সিনেমাটি যেন সাশ্রয়ী মূল্যে বিশ্বের সব মানুষের কাছে পৌঁছে যায়। সে লক্ষ্যেই এবার ওটিটির পরিবর্তে ইউটিউব সিনেমা অন ডিমান্ডে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইউটিউবে দর্শকরা ১০০ টাকায় দেখতে পাবেন ‘সিতারে জামিন পার’ । এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া,
জার্মানি, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং স্পেনসহ ৩৮ দেশে স্থানীয় মূল্যে সিনেমাটি দেখানো হবে। ভবিষ্যতে আমির খান প্রোডাকশনের আরও সিনেমা এ প্ল্যাটফর্মে আসবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। মিস্টার পারফেশনিস্ট অভিনেতার সঙ্গে অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা অভিনীত ‘সিতারে জামিন পার’ সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শকদের বিপুল প্রশংসা কুড়িয়েছে। এ সিনেমাটি শুধু ইউটিউবেই দেখা যাবে এবং অন্য কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে এটি মুক্তি পাবে না বলে নিশ্চিত করা হয়েছে। ইউটিউবে সিনেমাটি আনার বিষয়ে আমির খান বলেন, ভারতে ইন্টারনেটের ব্যবহারও খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং প্রতিদিন বাড়ছে। ইউটিউব প্রায় প্রতিটি ডিভাইসে রয়েছে। এখন আমরা ভারতের বিশাল অংশে এবং বিশ্বের অনেক লোকের কাছে সিনেমা নিয়ে যেতে পারি। তিনি বলেন, আমার স্বপ্ন সিনেমা
সবার কাছে পৌঁছাবে, তাও সাশ্রয়ী মূল্যে। আমি চাই মানুষ যেন যখনই ইচ্ছে এবং যেখানে খুশি সিনেমা দেখতে পারে। যদি এ পদ্ধতিটি সফল হয়, তবে সৃজনশীল লোকেরা সীমানা বা অন্যান্য বাধা সম্পর্কে চিন্তা না করে বিভিন্ন গল্প বলতে সক্ষম হবে। এ অভিনেতা ও প্রযোজক বলেন, গত ১৫ বছর ধরে আমি চেষ্টা করছি, যারা প্রেক্ষাগৃহে যেতে পারেন না, তাদের কাছেও যেন সিনেমা পৌঁছে যায়। অবশেষে সেই সময় এসেছে যখন সবকিছু একসঙ্গে ঠিকঠাক চলছে।