শাহ আমানতে আমদানি নিষিদ্ধ ক্রিম ও সিগারেট জব্দ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৫

শাহ আমানতে আমদানি নিষিদ্ধ ক্রিম ও সিগারেট জব্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৫ |
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে আমদানি ও ব্যবহার নিষিদ্ধ রঙ ফর্সাকারী ক্রিম এবং সিগারেট জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে আসা দুই যাত্রীর লাগেজ স্ক্যানিংয়ের সময় এসব পণ্য শনাক্ত করে তাদের আটক করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও বিমানবন্দর কাস্টমসের কর্মকর্তারা। বিমানের দুজন যাত্রী হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলার নূর নবী ও চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মিজানুর রহমান। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ইউএস-বাংলার একটি ফ্লাইটে আসা যাত্রীদের লাগেজ থেকে ৯২০ পিস ডিউ ক্রিম ও ১৯০ কার্টন প্লাটিনাম সিগারেট জব্দ করা হয়েছে। দুটি পণ্যের বাজার মূল্য

৯ লাখ ৮৭ হাজার টাকা। পণ্যগুলো জব্দের পাশাপাশি দুই যাত্রীর পাসপোর্ট নম্বর নথিভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে তাদের ছেড়ে দেওয়া হয়। জানা গেছে, ক্ষতিকর মাত্রায় পারদ ও হাইড্রোকুইনোন থাকায় পাকিস্তানে তৈরি রঙ ফর্সাকারি ডিউ ক্রিম বাংলাদেশে আমদানি ও বাজারজাত নিষিদ্ধ করে মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে চোরাচালানকৃত বিদেশি সিগারেট পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ