বিরতি শেষে কাজে ফিরেছেন টেলর সুইফট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৫

বিরতি শেষে কাজে ফিরেছেন টেলর সুইফট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৫ |
গত বছরটি ছিল মার্কিন গায়িকা টেলর সুইফটের জন্য বেশ ক্লান্তিকর। কারণ, ওই বছর অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বরে, প্রায় দুই বছরের ইরাস ট্যুর শেষ করেছেন তিনি। ক্লান্তিকর হলেও এটি ছিল টেলরের ক্যারিয়ারে সর্বকালের সবচেয়ে সফল মিউজিক্যাল ট্যুরগুলোর মধ্যে একটি, যা কোটি কোটি ডলার আয় করে। এরপর পপ তারকা তার কাজে ফিরে যাওয়ার আগে নিজেকে ‘রিচার্জ’ করার জন্য নেন লম্বা ছুটি। এই ছুটিতে তাকে সঙ্গ দিয়েছেন প্রেমিক ট্রাভিস কেলস। গত কয়েক মাস ধরে টেলরকে সময় দিয়েছেন ট্রাভিস। দুজনেই তাদের নিজ নিজ কাজে ফিরে যাওয়ার আগে বিরতির প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চেয়েছিলেন। এরপর আবার কাজে মন দিয়েছেন দুজনেই। দ্য ইউএস সান-এর মতে, সম্প্রতি

লস অ্যাঞ্জেলেসে শুটিং করতে দেখা গেছে এ গায়িকাকে। এতেই ধারনা করা হচ্ছে, টেলর অবশেষে বিরতি শেষ করেছেন এবং আবারও সংগীতে মনোনিবেশ করেছেন। ‘বৃহস্পতিবার টেলর লস অ্যাঞ্জেলেসে একটি নতুন মিউজিক ভিডিওর শুটিং করছিলেন’- একটি সূত্র এমনটিই জানিয়েছে। ‘এটি এতটাই গোপন ছিল যে সেটে কাজ করা ব্যক্তিদের গানটি শুনতেও দেওয়া হয়নি, কেবল বিট শুনতেও দেওয়া হয়েছিল’- সেই ব্যক্তি নিউজপোর্টালটিকে আরও জানিয়েছেন। উল্লেখ্য, টেলরের শেষ অ্যালবাম ছিল ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’, যা তিনি ২০২৪-এর ১৯ এপ্রিল প্রকাশ করেছিলেন। এটি ছিল তার একাদশ স্টুডিও অ্যালবাম। সূত্রটি বলছে, ‘যদিও তিনি ইরাস ট্যুর শেষ করে ট্র্যাভিসের সঙ্গে সময় কাটানোর জন্য প্রচুর পরিশ্রম করছেন, তবুও তিনি এখনও কিছু

প্রকল্পে কাজ করছেন, যা নিঃসন্দেহে ভক্তদের খুশি করবে’। এটা ঠিক যে, এই জুটি একান্তে অনেক সময় কাটিয়েছেন। কারণ তারা জানতেন দুজনেই কাজে ফিরে আসার পরে আর সুযোগ পাবেন না। ট্র্যাভিস সম্প্রতি তাদের কাজের বাইরের অ্যাডভেঞ্চারের কিছু ছবি শেয়ার করেছেন। এটি একটি বিরল ঘটনা। কারণ তারা সাধারণত তাদের প্রেমকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম