মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত প্রিয়ার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৫

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত প্রিয়ার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৫ |
বিমান দুর্ঘটনায় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসান ওহির মা আফসানা প্রিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে তাদের বাড়ি পরিদর্শন করেছেন বিমানবাহিনীর একটি প্রতিনিধি দল। এ সময় প্রিয়ার কবরে গার্ড অফ অনার প্রদান করেন দলটি। সোমবার দুপুরে কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীয়াশুলাই এলাকার প্রিয়ার বাড়িতে যান তারা। সেখানে তারা প্রিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রতিনিধি দলের প্রধান ও বিমানবাহিনী উইং কমান্ডার এবিএম গোলাম সাদিক দুর্ঘটনায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে জানান, আহতের চিকিৎসায় কোনো প্রকার ঘাটতি নেই। বিমানবাহিনীর একটি মেডিকেল টিম তাদের সঙ্গে রয়েছে। পাশাপাশি চিকিৎসার জন্য কাউকে বিদেশে পাঠানোর প্রয়োজন হলে এবং বিদেশ থেকে কোনো ডাক্তার আনার দরকার হলে

তার জন্য একটি বিমান প্রস্তুত রয়েছে। এছাড়া হতাহতদের পরিবারের যোগ্য ব্যক্তিদের চাকরির ব্যবস্থা করার ব্যাপারে আলোচনা চলছে। এ সময় নিহত প্রিয়ার স্বামী ওহাব মৃধা, ভাসুর দুলাল মৃধা, শ্বশুর আব্দুল কাদের মাস্টারসহ স্থানীয় ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা ইরানের নারী ফুটবলাররা দেশে ফিরছেন তুরস্ক সীমান্ত দিয়ে প্যারিসে ঈদ ঘিরে বাংলাদেশি কমিউনিটির ব্যাপক আয়োজন ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিমিজুড়ে থেমে থেমে যানজট এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা আইজিপির বাসায় চুরির খবর গুজব: পুলিশ সদর দপ্তর মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত ঢাকার বাতাস আজ ‘নির্মল’ ইরান-ইসরাইল যুদ্ধেও যে কারণে বাড়ছে না স্বর্ণের দাম লারিজানি হত্যার প্রতিশোধে ইসরাইলে ক্লাস্টার বোমা হামলা ইরানের শামস সুমনের জানাজা সম্পন্ন, স্বজনরা দেশে ফিরলে হবে দাফন মৃত্যুর আগে প্রচণ্ড অর্থকষ্টে কেটেছে শামস সুমনের জীবন— জয়ের খোলাচিঠি সুখবর পেলেন মিরাজ ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ ঈদুল ফিতরের চাঁদ দেখে যে দোয়া পড়বেন শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক