রেসিপি কনটেস্টে মিষ্টি জান্নাত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫

রেসিপি কনটেস্টে মিষ্টি জান্নাত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫ |
ঢাকাই সিনেমার নায়িকা মিষ্টি জান্নাত। সামাজিক মাধ্যমে তিনি সবসময় আলোচনায় থাকেন বিভিন্ন ইস্যু নিয়ে। কিছুদিন আগেই শাকিব খান প্রসঙ্গেও বেশ আলোচনা হয় তাকে। তবে সকল আলোচনা-সমালোচনাকে ছাপিয়ে নিজের মতো করেই কাজ করে যাচ্ছেন এ অভিনেত্রী। বিভিন্ন শোতে অংশ নেওয়ার পাশাপাশি আমন্ত্রিত অতিথি হয়েও উপস্থিত হচ্ছেন বিভিন্ন আয়োজনে। সম্প্রতি আয়োজিত হয় ‘পারফেক্ট রেসিপি কনটেস্ট ২০২৫’ এর দ্বিতীয় সিজন। দেশব্যাপী রন্ধনশিল্পীদেরকে ঐতিহ্যবাহী ও নতুন রেসিপি উদ্ভাবনে উৎসাহিত করতে এমন আয়োজন করেন নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশন এবং পারফেক্ট ইলেকট্রনিক্স। আর এ আয়োজনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মিষ্টি জান্নাত। তার সঙ্গে ছিলেন শোবিজের আরও একঝাঁক তারকা। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত

ছিলেন চিত্রনায়িকা রাজ রিপা, মডেল নাজমী জান্নাত, সেলিব্রেটি ক্রিকেটার তুলিকা, ফ্যাশন কোরিওগ্রাফার বুলবুল টুম্পা, কুকিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেরুন নেসা, ওমেন কালিনারি অ্যাসোসিয়েশনের সিনিয়র অ্যাডভাইজর শাহীন আফরোজ, আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শারমিন সেলিম তুলি, এশিয়ান টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার মারিয়ম ইকোসহ আরও অনেকে। উক্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩০ জন রন্ধনশিল্পী তাদের নিজস্ব রন্ধনশৈলী প্রদর্শন করেন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ওমেন কালিনারি অ্যাসোসিয়েশনের সিনিয়র অ্যাডভাইজর শাহীন আফরোজ, পুষ্টিবিদ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি রেবেকা সুলতানা, প্রাণ-আরএফএল গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার মো. সালেকিন ইমাম, রন্ধনশিল্পী সাবরিন হক, রুবিনা রুবি, ফাতেমা লাকি, নাজরীন রহিম। অনুষ্ঠান প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, সমগ্র বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার

রেসিপিগুলোকে সবার সামনে তুলে ধরা, নারীদের মধ্যে গৃহস্থালী রন্ধনশৈলীর প্রতিযোগিতা ও উদ্ভাবনী ক্ষমতাকে সামনে আনাই ছিল এ আয়োজনের উদ্দেশ্য। যাতে ঘরোয়া কাজের মধ্য দিয়েও নারীদের আত্মপ্রকাশের সুযোগ তৈরি হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার