এশিয়া কাপের সূচি প্রকাশিত, বাংলাদেশের ম্যাচ কবে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫

এশিয়া কাপের সূচি প্রকাশিত, বাংলাদেশের ম্যাচ কবে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫ |
অবশেষে অপেক্ষার অবসান। এশিয়ান ক্রিকেট কাউন্সিল চেয়ারম্যান মহসিন নকভি শনিবার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে আনুষ্ঠানিকভাবে জানালেন এশিয়া কাপ ২০২৫-এর সময়সূচি। এরপর প্রকাশিত হয়েছে ‍পুরো আসরের সূচি। টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত এই আসর মাঠে গড়াবে ৯ সেপ্টেম্বর, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাত যেখানে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাই ও আবুধাবিতে। এবারের আসরে গ্রুপ ‘বি’-তে থাকা বাংলাদেশ দল তাদের অভিযান শুরু করবে ১১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ শক্তিশালী আফগানিস্তান। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এক হাইভোল্টেজ লড়াই। এবং ১৬ তারিখ গ্রুপ পর্ব শেষ করবে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। বাংলাদেশের গ্রুপ ম্যাচগুলো: ১১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান ১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম হংকং এই গ্রুপ

থেকেই সুপার ফোরে যাওয়ার দৌড়ে মূল প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কা ও আফগানিস্তান, ফলে দ্বিতীয় ম্যাচটি কার্যত গ্রুপ ফাইনাল হিসেবে ধরা যেতে পারে। ২০২৩ সালের আসরের মতো এবারও দলটি নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দিতে মরিয়া থাকবে। ভারত-পাকিস্তান ধামাকা আবার! এশিয়া কাপে সবচেয়ে বড় উত্তেজনার নাম—ভারত বনাম পাকিস্তান। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে ১৪ সেপ্টেম্বর, যা হবে গ্রুপ ‘এ’-র সবচেয়ে আলোচিত ম্যাচ। একই গ্রুপে আছে ইউএই ও ওমান। এই ফরম্যাট অনুযায়ী দুই দলই সুপার ফোরে উঠলে আবার দেখা হবে; এমনকি সম্ভব হলে ফাইনালেও! সম্ভবত তিনবার মুখোমুখি হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী: গ্রুপ পর্ব (১৪ সেপ্টেম্বর) সুপার ফোরে ফাইনালে (যদি উভয় দল সেখানে পৌঁছায়) এই এশিয়া কাপ আসলে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির প্ল্যাটফর্ম।

এশিয়ার শীর্ষ ৮ দলকে নিয়ে এই আয়োজন এবার আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই আশা করা যায়। গ্রুপ বিন্যাস: গ্রুপ এ: ভারত, পাকিস্তান, ইউএই, ওমান গ্রুপ বি: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং বাংলাদেশ দল কি পারবে সুপার ফোরে জায়গা করে নিতে? শ্রীলঙ্কা-আফগানিস্তান দুই শক্ত প্রতিপক্ষ হলেও সাম্প্রতিক ফর্ম আর তারুণ্যের জোয়ারে আত্মবিশ্বাসী টাইগাররা! আর ভারত-পাকিস্তান লড়াই ঘিরে থাকছে বিশ্বব্যাপী উন্মাদনা—যা পুরো এশিয়া কাপকে রূপ দেবে ক্রিকেটের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মহারণে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর