সাগরিকা ম্যাজিকে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুলাই, ২০২৫

সাগরিকা ম্যাজিকে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুলাই, ২০২৫ |
শিরোপার লড়াইয়ে ছিল উত্তেজনার ছোঁয়া, ছিল অলিখিত ফাইনালের রোমাঞ্চ। সমীকরণ ছিল সরল—ড্র করলেই চ্যাম্পিয়ন বাংলাদেশ, আর জয় পেলে শিরোপা নেপালের। কিন্তু এ দলটিকে থামানো যেন এখন অসম্ভবই হয়ে উঠেছে! বসুন্ধরা কিংস অ্যারেনায় লাল কার্ড নিষেধাজ্ঞা থেকে ফেরা সাগরিকার নৈপুণ্যে নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে উঠেছে বাংলাদেশের কিশোরীরা। গতবার ভারতের সঙ্গে বিতর্কিতভাবে যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই স্মৃতি এখনো অনেকের মনে টাটকা। তবে এবার আর কোনো বিতর্ক নয়, জমজমাট লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়ে এককভাবে শিরোপা ঘরে তুলেছে লাল-সবুজের মেয়েরা। এবারের আসরে ভারতের অনুপস্থিতি কিছুটা আলোচনার জন্ম দিলেও বাংলাদেশ-নেপাল দ্বৈরথে তৈরি হয়েছিল ভিন্ন মাত্রার উত্তাপ। রাউন্ড রবিন লিগ ফরম্যাটে পয়েন্ট টেবিলে

বাংলাদেশের ছিল ১৫, নেপালের ১২। ম্যাচটি তাই দুদলের জন্যই ছিল ফাইনাল। তবে মাঠে বাংলাদেশের দাপট দেখে বোঝার উপায় ছিল না, তারা কেবল ড্র করতে চায়! শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলতে থাকেন মেয়েরা। ম্যাচের ৮ মিনিটেই গোল এনে দেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মোসাম্মৎ সাগরিকা। মাঝমাঠ থেকে চমৎকার থ্রু বল ধরে ডিফেন্ডারদের চমকে দিয়ে এগিয়ে যান, আর গোলরক্ষককে পরাস্ত করেন বুদ্ধিদীপ্ত প্লেসিং শটে। প্রথমার্ধে নেপাল যদিও একটি ভালো সুযোগ তৈরি করেছিল—বাংলাদেশের গোলরক্ষক মিলির ভুলে বল চলে যায় প্রতিপক্ষের ফরোয়ার্ডের কাছে। কিন্তু সাইড বারে লেগে ফিরে আসা বলেও গোল করতে ব্যর্থ হয় তারা। বাংলাদেশও ব্যবধান বাড়াতে পারত, তবে মুনকি আক্তারের শট গোললাইন থেকে সেভ করেন

আনিশা রায়। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে। বিরতির পর বাংলাদেশের দাপট সাগরিকার বললে আরও বেশি মানানসই হয় আরও বাড়ে। একের পর এক আক্রমণে বিধ্বস্ত হয়ে পড়ে নেপাল। দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করে ব্যবধান ৪-০ তে নিয়ে যায় সাগরিকা। এদিকে, একই দিন সকালে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলের পাশে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান অনেকেই। সেই শোকের ছায়া পড়েছিল কিংস অ্যারেনায়ও। ম্যাচ শুরুর আগে খেলোয়াড় ও দর্শকরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। মাঠের ভেতরে একতরফা জয় আর মাঠের বাইরে মর্মান্তিক ট্র্যাজেডির ছায়া—সব মিলিয়ে এক আবেগময় দিনেই শিরোপা উল্লাসে ভেসেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ” আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা