মাইলস্টোন ট্র্যাজেডিতে কাঁদছে ক্রিকেটাররাও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ July, ২০২৫

মাইলস্টোন ট্র্যাজেডিতে কাঁদছে ক্রিকেটাররাও

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ July, ২০২৫ |
উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে গোটা দেশ এক গভীর বিষাদের আবরণে ঢেকে গেছে। নিহতের সংখ্যা বেড়ে ১৯ হয়েছে, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। আর এই বেদনাদায়ক ঘটনার প্রতিক্রিয়া দেখা গেছে দেশের ক্রিকেট অঙ্গনেও। জাতীয় দলের অনেক ক্রিকেটারই তাদের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন শোক ও সমবেদনা। সবার আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন কলেজের সকলের জন্য প্রার্থনা।’ সংক্ষিপ্ত অথচ গভীর অনুভূতির প্রকাশ ঘটেছে তার বার্তায়। টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যারা এই মর্মান্তিক ঘটনার শিকার হয়েছেন, তাদের জন্য প্রার্থনা ও সমবেদনা। সান্ত্বনা ও শক্তি পৌঁছাক

প্রত্যেকের পরিবারে।’ মাইলস্টোন দুর্ঘটনায় ক্রীড়াঙ্গনে শোকের ছায়া জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমান বলেন, ‘মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার মর্মান্তিক খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। সবার প্রতি আমার প্রার্থনা ও সহানুভূতি।’ একই সুরে নিজের ব্যথা প্রকাশ করেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। সাবেক এই অধিনায়ক লিখেছেন, ‘উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় আমরা সবাই খুবই ব্যথিত। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমাদের শোক ও সহানুভূতি। আহতদের সুস্থতার জন্য দোয়া করি। আসুন সবাই প্রার্থনায় শামিল হই—হে আল্লাহ, আমাদের রক্ষা করুন।’ এছাড়া তাসকিন আহমেদ তার পোস্টে উল্লেখ করেন, ‘মাইলস্টোন কলেজের উপর ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাই যেন আল্লাহর রহমতে শান্তি ও সুস্থতা ফিরে পান।’ অলরাউন্ডার আফিফ হোসেন লিখেছেন, ‘এই হৃদয়বিদারক

ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য দোয়া। আল্লাহ যেন শিশুদের রক্ষা করেন।’ পেসার শরিফুল ইসলাম অনুভব করেছেন জাতীয় স্তরের শোক, তিনি লিখেছেন, ‘একটি স্কুল, শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয়, আর সেখানে এমন ভয়াবহতা—এটা কেবল একজনের কষ্ট নয়, পুরো জাতির।’ আরও যারা শোকবার্তা দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, নাসির হোসেন, আকবর আলী, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, শামসুর রহমান শুভ ও রুবেল হোসেন। প্রত্যেকেই নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার প্রার্থনা করেছেন। এছাড়া কেউ কেউ সাহায্য ও সচেতনতার বার্তাও দিয়েছেন। যেমন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী লিখেছেন, ‘দয়া করে অযথা হাসপাতাল বা রাস্তায় গিয়ে চিকিৎসা বা উদ্ধারকাজে বিঘ্ন ঘটাবেন

না।’ এই মর্মান্তিক দুর্ঘটনায় কেবল শিক্ষাঙ্গন নয়, দেশের ক্রীড়াঙ্গনও কেঁপে উঠেছে। ক্রিকেটারদের হৃদয়স্পর্শী শোকবার্তাগুলো যেন পুরো জাতির ব্যথাকে ভাষা দিয়ে যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর ও হিরুর ৯৩ বিও হিসাব অবশেষে মতিঝিলে নিজস্ব ভবন বুঝে পেল বেসিক ব্যাংক জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী! কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও) স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের?