এখনো ভারতকে নিজেদের আকাশসীমায় ঢুকতে দিচ্ছে না পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫

এখনো ভারতকে নিজেদের আকাশসীমায় ঢুকতে দিচ্ছে না পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫ |
কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনা শীতল হয়েছে। কিন্তু এখনো ভারতীয় এবং ভারতের সঙ্গে সম্পর্কিত সব ধরনের উড়োজাহাজ নিজেদের আকাশসীমায় ঢুকতে দিচ্ছে না পাকিস্তান। ভারতের পেহেলগামে গত ২২ এপ্রিল সংঘটিত জঙ্গি হামলায় ২৫ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত করে ভারত। এর পাল্টা পদক্ষেপ হিসেবে গেল ২৪ এপ্রিল সব ধরনের ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় পাকিস্তান। এর পর দু-দেশের মধ্যেই থেমে যায় যুদ্ধ। কিন্তু বারবার আকাশসীমায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াচ্ছে ইসলামাবাদ। এবার নতুন করে এ নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে দেশটির বিমানবন্দর বিষয়ক সরকারি কর্তৃপক্ষ, পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি- পিএএ। খবর দ্য হিন্দু ও

ইন্ডিয়ান এক্সপ্রেসের। শুক্রবার এ বিষয়ে একটি নোটিশ জারি করেছে পিএএ। সেখানে বলা হয়েছে, আগামী ২৪ আগস্ট ভারতীয় সময় অনুযায়ী ভোর ৫টা ১৯ মিনিট পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে নিষেধাজ্ঞা। যতদিন নিষেধাজ্ঞা থাকবে, ততদিন পর্যন্ত ভারত এবং ভারতের সঙ্গে সম্পর্কিত কোনো সামরিক, বেসামরিক কিংবা যে কোনো ধরনের উড়োজাহাজ যদি পাকিস্তানের আকাশসীমায় দেখা যায়— তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এপ্রিলে এ নিষেধজ্ঞা জারির পর কয়েক দফায় তার মেয়াদ বাড়াল পাকিস্তান। পিএএ-এর সর্বশেষ নোটিশ জারির আগ পর্যন্ত এই মেয়াদ ছিল ২৩ জুলাই পর্যন্ত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ