ভুল চিকিৎসায় হাত-পা হারালেন শিশু তানভির, চিকিৎসক আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫
     ৫:০৪ পূর্বাহ্ণ

আরও খবর

ছেলে ছাত্রলীগ নেতা, বিএনপি নেতাদের চাপে সম্পর্ক ছিন্ন করতে পরিবারের হলফনামা

কুষ্টিয়ায় জেলা প্রশাসকের বদলির প্রতিবাদে জামায়াত-সমর্থিত বিক্ষোভ: জাতীয় নির্বাচনে সহয়তাই জনপ্রিয়তার কারন!

চুয়াডাঙ্গায় বিএনপির কর্মীদের বেদম পিটুনিতে জামায়াতের আমির আইসিইউতে, ভাই নিহত

টিকটকে পরিচয়, রাজশাহীতে প্রেমিকের খোঁজে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ময়মনসিংহের তরুণী

কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতিসহ ৬ পদে আওয়ামীপন্থীরা জয়ী

গাইবান্ধায় নিজ বসতঘরে প্রাথমিক শিক্ষিকার হাত পা বাঁধা লাশ, মিলেছে ধর্ষণের আলামত

ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের ৭ জন গ্রেপ্তার

ভুল চিকিৎসায় হাত-পা হারালেন শিশু তানভির, চিকিৎসক আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫ | ৫:০৪ 106 ভিউ
ভোলার বোরহানউদ্দিনে চিকিৎসক স্যাকমো শফিকুল ইসলামের ব্যক্তিগত চেম্বারে ভুল চিকিৎসায় আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছে তানভীর নামে আট বছর বয়সী এক শিশু। এমন অভিযোগ তুলেছে শিশুটির পরিবার। এ ঘটনায় বিচার চেয়ে ভুক্তভোগী শিশুর মা ওই চিকিৎসকের বিরুদ্ধে ভোলা জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। ঘটনার সত্যতা পেয়ে বোরহানউদ্দিন থানা পুলিশ মামলা রুজু করে। শনিবার চিকিৎসক শফিকুল ইসলামকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান। জানা যায়, চিকিৎসক শফিকুলের ভুল চিকিৎসার কারণে গত ১৫ জুলাই অস্ত্রোপচার হয়েছে। শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অভিযুক্ত চিকিৎসক শফিকুলের বিরুদ্ধে আগেও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। শফিকুল ইসলাম বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাকমো হিসেবে কর্মরত আছেন। শিশু তানভীর উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফুলকাচিয়া গ্রামের কৃষক মোসলেমের পুত্র। তানভীরের বাবা মোসলেম জানান, তানভীর চরমোনাই মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করে। চলতি বছরের ১৯ এপ্রিল সে ছুটিতে বাড়ি আসে। ২২ এপ্রিল গায়ে জ্বর আসে, পরদিন তাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখানোর উদ্দেশে নিয়ে গেলে হাসপাতাল চিকিৎসক শফিকুল ছেলেকে দেখে কিছু টেস্ট করাতে বলেন। টেস্ট শেষে রিপোর্ট দেখে শফিকুল ইসলাম জানান, আমার ছেলের ডেঙ্গু হয়েছে। এরপর চারটি ইনজেকশন প্রয়োগ করেন। ইনজেকশন প্রয়োগের কিছু সময় পর আমার ছেলের গায়ে

ছোট ছোট কালো বিচির মতো উঠতে থাকে। আমি তাৎক্ষণিক বিষয়টি শফিকুল ইসলামকে জানালে তিনি আমাকে বলেন, ‘এলার্জির জন্য এমনটা হচ্ছে ঠিক হয়ে যাবে। তিনি ছেলেকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর অবস্থার আরো অবনতি হলে তানভীরকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাই। ভোলা সদর হাসপাতালে নেওয়ার পর তারা বরিশালে নিয়ে যেতে বলেন। তিনি আরও বলেন, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে নেওয়ার পর সেখানকার ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দিয়ে অক্সিজেনের সাহায্যে তানভীরকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বলেন। ঢাকায় নিয়ে প্রথমে বাংলাদেশ শিশু হাসপাতালে ডাক্তার দেখাই। তানভীরের শারীরিক অবস্থার আরো অবনতি হলে কিওর স্পেশিয়ালাইজড হাসপাতালের আইসিউতে (ICU)আট দিন ভর্তি রাখি। আইসিইউ থেকে

বের করে শিশু হাসপাতালে নিয়ে আরও ৯দিন ভর্তি রাখি। শিশুটির বাবা বলেন, শিশু হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করলে বার্ন ইউনিটে আরও এক মাস দশ দিন চিকিৎসা শেষে ১৮ জুন ছাড়পত্র প্রদান করে। ঢাকা মেডিকেলের ডাক্তার আমাকে বলেন, ‘অস্ত্রোপচারের মাধ্যমে তানভীরের দুটি হাত ও দুটি পা কেটে ফেলতে হবে’। পনেরো দিন পর এসে আবার যেন ভর্তি করাই। তিনি বলেন, আমি দরিদ্র মানুষ, আমার ছেলের চিকিৎসা করাতে ধারদেনা করে এ পর্যন্ত প্রায় ৯ লাখ টাকা খরচ হয়েছে। চিকিৎসার জন্য আনুমানিক আরও ৫ লাখ টাকার প্রয়োজন। কিভাবে টাকা জোগাড় করব তা জানি না। তবে অভিযোগ অস্বীকার করে বোরহানউদ্দিন উপজেলা

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শফিকুল ইসলাম জানান, গত তিন মাস আগে তানভীর নামে রোগীকে নিয়ে তার স্বজনরা বিভিন্ন জায়গায় ঘুরে কেউ তাকে চিকিৎসা না করালে আমার কাছে নিয়ে আসে। আমি তার ভালোর জন্য শুধু জ্বরের ট্রিটমেন্ট দিয়েছি। অথচ এখন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, আমি নাকি তাকে ভুল চিকিৎসা দিয়েছি। বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. কেএম রিজওয়ানুল ইসলাম জানান, আমাদের এখানে কর্মরত স্যাকমো শফিকুল ইসলামের বিরুদ্ধে তানভীরের বাবা একটি অভিযোগ করেছেন। হয় তো সেফট্রিয়াক্সোন দেওয়ার ফলে রিঅ্যাকশন হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান! উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার কবি নজরুল মিলনায়তনের নাম বদলে সাইফুর রহমানের নামে রাখলো বিএনপি ছেলে ছাত্রলীগ নেতা, বিএনপি নেতাদের চাপে সম্পর্ক ছিন্ন করতে পরিবারের হলফনামা কুষ্টিয়ায় জেলা প্রশাসকের বদলির প্রতিবাদে জামায়াত-সমর্থিত বিক্ষোভ: জাতীয় নির্বাচনে সহয়তাই জনপ্রিয়তার কারন! এপস্টিন তদন্ত: ক্লিনটন দম্পতির সাক্ষ্যের ভিডিও প্রকাশ নিউ ইয়র্ক সিটিতে বিক্ষোভ ও উদযাপনে বিভক্ত দুই দল নিউ ইয়র্কে হাডসন নদীতে বিমান বিধ্বস্ত নিউয়ার্কগামী ফ্লাইটে অগ্নিকাণ্ড, জরুরি অবতরণ রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস ব্রুকলিনে এমটিএর বাসচালকের ঘুষিতে গুরুতর আহত কিশোর জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে উমামার মাইক, পাটোয়ারীর স্বপ্ন, আর একটা দেশ যেটা আবারো বিক্রি হতে বসেছে জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির দেড় বছর