জমি দখলের অভিযোগ আসলাম চৌধুরীর ভাইয়ের বিরুদ্ধে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৫

জমি দখলের অভিযোগ আসলাম চৌধুরীর ভাইয়ের বিরুদ্ধে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৫ |
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ভাটিয়ারী ইউনিয়নে বিজয় স্মরণী কলেজ সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এই জমির বৈধ মালিক চট্টগ্রাম-০৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব এস. এম. আল মামুন। অভিযোগের তীর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরীর বড় ভাই আজম চৌধুরীর দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি দুপুরে আজম চৌধুরীর নেতৃত্বে একদল লোক জমিতে প্রবেশ করে দখল কার্যক্রম শুরু করে। রাজনৈতিক হুমকির অভিযোগ স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, দখলের সময় আজম চৌধুরী ওই জমিতে দায়িত্বরত দারোয়ানকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন এবং প্রাণনাশের হুমকি দেন। হুমকির মুখে দারোয়ানকে এলাকা থেকে বের করে দেওয়া হয়। সূত্র আরও জানায়, এ সময় আজম চৌধুরী হুমকি

দিয়ে বলেন— “আওয়ামী লীগ আর ক্ষমতায় আসবে না, এখন থেকে আওয়ামী লীগ নেতাদের সম্পত্তি আমরা ভোগ করবো।” বন্ধক থাকা সম্পত্তি: ১৯৯৭ সাল থেকে মালিকানা জানা যায়, ভাটিয়ারী বিজয় স্মরণী কলেজ সংলগ্ন এই জমিটি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এস. এম. আল মামুন ১৯৯৭ সালে বৈধভাবে ক্রয় করেন এবং তা বিএস খতিয়ানভুক্ত। গুরুত্বপূর্ণ তথ্য হলো, বর্তমানে এই সম্পত্তিটি আইএফআইসি ব্যাংক, জনতা ব্যাংক, রূপালি ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংকসহ একাধিক আর্থিক প্রতিষ্ঠানে বন্ধক (mortgage) অবস্থায় রয়েছে। অতীতেও দখলের চেষ্টা ব্যর্থ হয়েছিল স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত পক্ষ এর আগেও একাধিকবার এই জমিটি দখলের চেষ্টা করেছিল। তবে পূর্ববর্তী প্রচেষ্টাগুলোতে সেনাবাহিনী এবং স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতাদের হস্তক্ষেপে তারা সফল হতে

পারেনি। গতকাল দুপুরে পুনরায় জোরপূর্বক দখলের ঘটনায় স্থানীয় বাসিন্দারা তীব্র নিন্দা ও বিস্ময় প্রকাশ করেছেন। স্থানীয় সচেতন নাগরিকরা মন্তব্য করেছেন, আইন, ন্যায় ও শিষ্টাচারবিরোধী এ ধরনের কর্মকাণ্ড দেশ ও সমাজের স্থিতিশীলতার জন্য চরম হুমকি স্বরূপ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন