বিএনপি-এনসিপি সমঝোতায় বঞ্চিত হলো জুলাই এর নারী নেত্রীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৫

বিএনপি-এনসিপি সমঝোতায় বঞ্চিত হলো জুলাই এর নারী নেত্রীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৫ |
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি গতকাল ৩০০ আসনের মধ্যে ২৩৭টিতে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। বাকি ৬৩টি আসন জোটসঙ্গীদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র জন্য কয়েকটি আসন ফাঁকা রাখা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য ঢাকা-৯ (নাহিদ), লক্ষ্মীপুর-১ (মাহফুজ) এবং ঢাকা-১০ (আসিফ)। এই রাজনৈতিক সমঝোতায় ‘বলি’ দেওয়া হয়েছে কুমিল্লা-৪ (হাসনাত) এবং পঞ্চগড়-১ (সারজিস) এর আসন। একইসাথে আসন সমঝোতায় বিবেচনায় রাখা হয় নাই নাসির হোসেন পাটোয়ারি, হান্নান মাসুদ ও সরোয়ার তুষার-কে। কিন্তু এই জোটের আলোচনায় সবচেয়ে অবাক করা বিষয় হলো এনসিপির নারী সদস্যদের সম্পূর্ণ উপেক্ষা করে হয়েছে এই সমঝোতায়। যে নারী নেত্রীরা দলটির পাবলিক ইমেজকে মৌলবাদী থেকে উদারপন্থী

মধ্যবর্তী অবস্থানে নিয়ে গেছেন, তাদের জন্য একটি আসনও বাগিয়ে নিতে পারেনি বা চেষ্টা করেনি নবগঠিত জাতীয় নাগরিক পার্টী। পরিবর্তে, জুলাই আন্দোলনের পুরুষ ছাত্র সমন্বয়কদের জন্য মাত্র তিনটি আসন নিশ্চিত করা হয়েছে। বঞ্চিত নারী নেত্রীদের তালিকায় শীর্ষে রয়েছেন তাসনিম জারা, যিনি উচ্চশিক্ষিত প্রগতিশীল নারীর প্রতিনিধিত্ব করেন। এছাড়া সামান্থা শারমিন, যিনি পর্দানশীল ইসলামী ভাবধারার উচ্চশিক্ষিত নারীদের প্রতীক; তানুসভা, ডা. মিতু, নুসরাত তাবাসসুম সহ আরও অনেকে এই তালিকায় রয়েছেন। এনসিপির এই পদক্ষেপ দলটির পুরুষতান্ত্রিক চরিত্রকে স্পষ্ট করে তুলেছে। নারীদের শুধু ইমেজ গড়ার কাজে ব্যবহার করা হয়েছে, কিন্তু ক্ষমতার ভাগাভাগিতে তাদের কোনো স্থান দেওয়া হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এনসিপির এই সিদ্ধান্ত জোটের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে প্রকাশ করেছে এবং

নারী রাজনীতির প্রতি দলটির প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছে। বিএনপি-এনসিপি জোটের এই আসন বণ্টন নির্বাচনী কৌশলের অংশ হলেও, এতে নারী প্রতিনিধিত্বের অভাব স্পষ্ট। রাজনৈতিক বোদ্ধারা বলছেন, এনসিপির পিছনে আসল দল হচ্ছে জামায়াতে ইসলাম। হতে পারে জামায়াতে ইসলাম উক্ত নারীদের জন্য আসন সমঝোতা করবে, কারন জামায়াতে ইসলামে নেরী নেতৃত্বের অভাব রয়েছে। এবং একইসাথে জামায়াত চাইবে কিছু নারীদের এমপি বানিয়ে, নিজেদের পুরুষতান্ত্রিক দুর্নাম ঘোচাতে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন স্পিকার বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই! পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল