ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের
অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ
জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি
‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প
১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ
ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের
ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের
ইরান পারমাণবিক চুক্তিতে না এগোলে ফের নিষেধাজ্ঞা : ফ্রান্স
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি না হলে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে এই হুঁশিয়ারি দিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে প্যারিস থেকে জানানো হয়েছে, আগামী আগস্ট মাসের শেষে যদি ইরান কূটনৈতিক পথে ফিরে না আসে এবং চুক্তির বিষয়ে প্রয়োজনীয় অগ্রগতি না দেখায়, তবে ‘স্ন্যাপব্যাক’ নামে পরিচিত প্রক্রিয়া শুরু করা হবে। এর মাধ্যমে ইরানের বিরুদ্ধে আরোপিত সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আবার কার্যকর করা হবে।
২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তিতে এই শর্ত থাকলেও ২০১৮ সালে যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে বের হয়ে যায়।
চলতি বছরের অক্টোবরে ওই চুক্তির মেয়াদ শেষ হবে, তাই ইউরোপীয় কূটনীতিকরা আগস্টের মধ্যেই সমাধান চান। গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় হামলার পর পারমাণবিক আলোচনায় ভাঙন পড়ে। তবে সাম্প্রতিক সময় উভয়পক্ষ আলোচনায় ফিরে আসার ইঙ্গিত দিয়েছে, যদিও ইরান জানিয়ে দিয়েছে তারা শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার থেকে সরে আসবে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক উপদেষ্টাও জানিয়েছেন, যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার শর্ত হয়, তাহলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনা করবে না।