ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
আসছে বজরঙ্গি ভাইজান ২
বলিউডের মেগাস্টার সালমান খানের ক্যারিয়ারে অন্যতম সেরা সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’।
অনেকদিন ধরেই ভক্তরা অপেক্ষা করছেন এর সিক্যুয়ালের জন্য। প্রায় ১০ বছর অপেক্ষা করার পর এবার নির্মাতা কবীর খান ইঙ্গিত দিলেন বজরঙ্গি ভাইজান-২ নির্মানের।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, এক সাক্ষাৎকারে নির্মাতা কবীর খান তার আপকামিং সিনেমা প্রসঙ্গে নিজের মতামত জানান।
বলেন, আমি সব সময় আমার পরিচালিত সিনেমার সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখি। সালমানের সঙ্গে আমার তিনটি ছবি হয়েছে। আমরা মাঝেমধ্যে একসঙ্গে নানান গল্প নিয়ে আলোচনা করি।
তার মধ্যে অবশ্যই রয়েছে ‘বজরঙ্গি ভাইজান ২’-এর গল্প। তাই নিশ্চয়ই সালমানের সঙ্গে ফের কাজ করতে চাই। তবে শুধুই ঘোষণার জন্য নয়—সঠিক গল্পটা পেলে তবেই।
কবীর খান আরও
বলেন, প্রথম ছবির জনপ্রিয়তাকে ভাঙিয়ে কিছু করতে চান না। বজরঙ্গি ভাইজান-এর যে আবেগ, তার সঠিক উত্তর দিতে না পারলে দ্বিতীয় পর্ব তৈরি করব না। তাই গল্পের অপেক্ষা। ঠিকঠাকমত গল্প পেলেই পাবেন সিনেমা তৈরির পরবর্তী ঘোষণা। বজরঙ্গি ভাইজান’ প্রসঙ্গে এ নির্মাতা বলেন, নিজের গোটা পরিচালনার কেরিয়ারে আমি কখনও সিক্যুয়েল বানাইনি। কিন্তু আমি জানি ‘বজরঙ্গি ২’ দর্শকদের কতটা আনন্দ দিতে পারে। আমি এটা পরিচালনা করতে চাই, তবে শুধুই বক্স অফিস নম্বরের জন্য নয়—বরং ওই ছবির উত্তরাধিকার বজায় রাখার জন্য। তাই সুন্দর গল্প পেলে যে কোনও সময়ে হতেই পারে ‘বজরঙ্গি ভাইজান ২’-এর ঘোষণা! ২০১৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বজরঙ্গি ভাইজান’। সিনেমায় দেখানো হয়, পাকিস্তানের বোবা এক শিশুকে
নিজ দেশে ফিরিয়ে দিতে ভালোবাসা ও মানবতার খাতিরে জীবন বাজি রাখেন এক ভারতীয়। সিনেমার শেষদিকে দেখানো হয়, তাদের বিদায়বেলায় নো ম্যানস ল্যান্ডে কান্নায় ভেঙে পড়ে ভারতীয় ও পাকিস্তানের নাগরিকরা।