‘মব’ দিয়ে কি নির্বাচন করতে পারবেন, প্রশ্ন জি এম কাদেরের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

‘মব’ দিয়ে কি নির্বাচন করতে পারবেন, প্রশ্ন জি এম কাদেরের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫ |
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, ‘আপনি যদি পুলিশকে কাজ করাতে না পারেন, প্রশাসনকে কাজ করাতে না পারেন, মব দিয়ে কি আপনি ইলেকশন করতে পারবেন? যে ইলেকশন করবেন, সেই মবের ইলেকশন কি দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে?’ আজ সোমবার বেলা ১টার দিকে রংপুরের পল্লী নিবাসে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় জি এম কাদের এসব কথা বলেন। জি এম কাদের বলেন, ‘এই মব কিন্তু বিভিন্নভাবে মদদ দেওয়া হয়েছিল, ব্যবহার করা হয়েছিল। এই মব যারা করেছিলেন, এটাকে ব্যবহার করে শক্তি প্রদর্শন করেছেন, ফায়দা লুটেছেন, তারা কিন্তু এটা আর কন্ট্রোল করতে পারছেন না। কারণ,

পুলিশ হোক, প্রশাসন হোক—সবগুলোকে মনবলশূন্য করেছে। তাদের তারা দলীয়করণের দূষিত করেছেন। তাদের দ্বারা তারা কোনো কাজ করাতে পারছেন না।’ দেশ চরম নিরাপত্তাহীনতার দিকে যাচ্ছে দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘মানুষের মধ্যে অনিশ্চয়তা—দেশ কোথায় যাচ্ছে? আমরা কোথায় চলে যাচ্ছি, সামনের দিকে? আমরা কি একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছি? তিনি বলেন, ‘আমরা কি একটা দুর্ভিক্ষের দিকে যাচ্ছি? আমরা কি একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে যাচ্ছি? আমাদের কি কোনো গতি হবে না? আমরা কি উন্নয়নশীল উন্নত জাতি হওয়ার জন্য পথে দাঁড়াব না?’ জি এম কাদের আরও বলেন, ‘কয়েক দিন আগের ঘটনা আমি জানিয়েছি। বর্তমানে দেশে চরম নিরাপত্তাহীনতা চলছে। কোনো মানুষের কোনো নিরাপত্তা নেই। সকালে বেরিয়ে সন্ধ্যায় ফিরবে

কি না, কোনো খবর নেই। স্ত্রী-পুত্র-সন্তান-কন্যারা ফিরে আসবে কি না, কোনো খবর নাই। সন্ধ্যা পর্যন্ত আপনি চিন্তায় থাকবেন, আপনি বাইরে গেলে আপনার পরিবার চিন্তায় থাকবে, আপনি ফিরবেন কি না ঠিক নাই।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন