সপ্তাহের শুরুতে বড় দর পতন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৬

সপ্তাহের শুরুতে বড় দর পতন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৬ |
টানা কয়েক সপ্তাহের অস্থিরতা কাটিয়ে গেল তিন সপ্তাহে কিছুটা স্বস্তি এসেছিল বিনিয়োগকারীদের মাঝে। ছয় দিন সূচক কমার বিপরীতে সাত দিন বেড়েছিল। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছিল ১৬৭ পয়েন্ট। তবে চলতি সপ্তাহের প্রথম কর্মদিবসে গতকাল রোববার সূচকটি হারিয়েছে প্রায় ৫৯ পয়েন্ট। প্রধান শেয়ারবাজার ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৩ কোম্পানির শেয়ারের মধ্যে গতকাল মাত্র ৩২টির দর বেড়েছে, বিপরীতে ২৯৭টি দর হারিয়েছে, অপরিবর্তিত বাকি ২৪টির দর। একই চিত্র ছিল মিউচুয়াল ফান্ড খাতে। লেনদেন হওয়া ৩৪ ফান্ডের মধ্যে ১৪টির দর কমেছে, বেড়েছে মাত্র চারটির। লেনদেনের এমন দশায় সাধারণ বিনিয়োগকারীদের কপালে ভাঁজ পড়েছে। অবশ্য বিভিন্ন ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা জানান, এখনই উদ্বেগের কিছু দেখছেন না তারা। গত কিছু দিনে

কিছু শেয়ারের দরবৃদ্ধির পর মুনাফা তুলে নিতে শেয়ার বিক্রি বেড়েছে। এতে দর হারিয়েছে বেশির ভাগ শেয়ার। গতকাল সব খাতেই দর পতন হয়েছে। তবে ব্যাংক খাতের দর পতনে সূচক কমেছে বেশি, প্রায় ২৮ পয়েন্ট। শেয়ারদরের নিম্নমুখী ধারায় লেনদেনও প্রায় ১৭ কোটি টাকা কমে ৪১২ কোটি টাকায় নেমেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম