ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি পররাষ্ট্রমন্ত্রীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৬

ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি পররাষ্ট্রমন্ত্রীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৬ |
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, দেশজুড়ে চলমান বিক্ষোভগুলোকে ইচ্ছাকৃতভাবে হিংসাত্মক ও রক্তক্ষয়ী সংঘাতে রূপ দেওয়া হয়েছিল। এর উদ্দেশ্য ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের জন্য একটি অজুহাত তৈরি করা। কিন্তু বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। সোমবার বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। এর আগে আব্বাস আরাগচি উল্লেখ করেন, বন্ধ থাকা ইন্টারনেট শিগগিরই চালু করা হবে। এ বিষয়ে অগ্রগতি নিশ্চিত করতে সরকার নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে। দূতাবাস ও সরকারি মন্ত্রণালয়গুলোর জন্যও সংযোগ পুনরায় চালু করা হবে। বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাতে রাজধানী তেহরানের দুটি এলাকায় সীমিত পরিসরে বিক্ষোভ হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চাহারমাহাল ও বাখতিয়ারি প্রদেশের দুটি

শহরেও বিক্ষোভকারীরা জড়ো হয়েছিলেন। উত্তর-পূর্বাঞ্চলের রাজাভি খোরাসানের তায়বাদ এলাকায় বিক্ষোভ করতে দেখা গেছে। তবে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। রোববার রাতে অন্যান্য শহর ও প্রদেশগুলোও শান্ত ছিল। তেহরান থেকে আলজাজিরার সাংবাদিক তৌহিদ আসাদি জানিয়েছেন, ইরানের সরকার বিদেশি হস্তক্ষেপের বিষয়ে চিন্তিত। অন্তত তিনজন মোসাদ এজেন্টকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। এ ছাড়া, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিক থেকেও একাধিক হুমকি এসেছে। কাতারের জর্জটাউন ইউনিভার্সিটির ইরান বিশ্লেষক মেহরান কামরাভা বলছেন, দেশটিতে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্তের প্রধান উদ্দেশ্য ছিল রাস্তায় গণজমায়েত ও সংগঠিত আন্দোলনকে ঠেকানো। এখন ইন্টারনেট চালুর মধ্য দিয়ে ইরানের নেতৃত্ব দেখাতে চাইছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কামরাভার মতে, তেহরানে বর্তমানে সংকট ব্যবস্থাপনার দিকে মনোযোগ দিচ্ছে। তারা

পরিস্থিতি প্রশমিত করতে চায়। দেখাতে চায় তাদের জনসমর্থন আছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে সরাসরি ও পরোক্ষভাবে বার্তা দিতে চায় যে, সরকারের হাতে পরিস্থিতির নিয়ন্ত্রণে আছে এবং তারা আলোচনায় আগ্রহী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ