যতদিন উপভোগ করব ততদিনই খেলা চালিয়ে যাবো: সাকিব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫

যতদিন উপভোগ করব ততদিনই খেলা চালিয়ে যাবো: সাকিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫ |
বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে মাঠে দেখা না গেলেও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে এখনো খেলছেন। বর্তমানে গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি। যদিও গতকাল নিজেদের তৃতীয় ম্যাচে হেরেছে দুবাই। গতকাল রোববারের ম্যাচে মাঠে নামার আগে নিজের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সাকিব বলেন, '(এখনও দারুণ পারফর্ম করার পেছনে) আমার মনে হয় খেলাটার প্রতি ভালোবাসা।’ তিনি বলেন, ‘আমি এখনো খেলাটাকে ভালোবাসি ঠিক যেমন আমি অনূর্ধ্ব-১৫ বা অনূর্ধ্ব-১৯ এর সময় ভালোবাসতাম।' এখনো আগের মতোই ক্রিকেটটা উপভোগ করেন সাকিব। তিনি বলেন, 'আমি এখনও খেলাটাকে খুবই উপভোগ করি আমি মনে করি এটাই গুরুত্বপূর্ণ। যতদিন আমি উপভোগ করব ততদিনই আমি খেলে যাব।' তার দলের অবস্থা

নিয়ে সাকিব বলেন, 'আমরা প্রথম ম্যচে দুর্দান্ত খেলেছি। ২য় ম্যাচটা আমাদের পরিকল্পনা অনুযায়ী হয়নি। কিন্তু আজকের ম্যাচটা আলাদা। যেহেতু রাতে খেলা, ব্যাপারগুলো অন্যরকম হবে। গায়ানার বিপক্ষে খেলা, গ্যালারি পরিপূর্ণ থাকবে। আমরা ম্যাচের জন্য মুখিয়ে আছি। দুই দলের জন্যই মাস্ট উইন গেম।' 'গায়ানার ঘরের মাঠ, তারা সুবিধা বেশি পাবে। কিন্তু আমরা ভালো করতে চাই এবং জিততে চাই। বোলিং হলো এমন একটি ব্যাপার যেটা আমি যেকোন সময় করতে পারি।’ তিনি বলেন, ‘একটা পাওয়ারপ্লে তে, একটা ডেথ ওভারে, দুইটা মিডল ওভারে। ব্যাটিংয়ের ক্ষেত্র, যদি দল ভাল শুরু করতে পারে, আমি চাই মোমেন্টাম ধরে রাখতে। দল ভাল শুরু না করলে, আমি চাই একটা জুটি গড়তে। যাতে

ভালো সংগ্রহ পাই।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে? তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য