পায়ুপথে ২ হাজার পিস ইয়াবা নিয়ে বিএনপি নেতা আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫

পায়ুপথে ২ হাজার পিস ইয়াবা নিয়ে বিএনপি নেতা আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ |
কক্সবাজারের টেকনাফ থেকে পায়ুপথে মাদক পাচারকালে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ বিএনপি নেতা নুর মোহাম্মদ বিজিবির হাতে আটক হয়েছেন। শনিবার (১২ জুলাই) মেরিন ড্রাইভের উখিয়ার ইমামের ডেইলে অস্থায়ী চেকপোস্টে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বিজিবি উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন। আটক নূর মোহাম্মদ (৪৯) টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার মো. ইউছুফ আলীর ছেলে ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসিম বলেন, মেরিন ড্রাইভ দিয়ে মাদক পাচার হচ্ছে সংবাদ পেয়ে শনিবার সকালের তল্লাশি শুরু করে বিজিবি। এক পর্যায়ে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার ইমামের ডেইল অস্থায়ী

চেকপোস্টের কাছে এলে বিজিবির সদস্যরা থামান। এসময় আরোহী নূর মোহাম্মদকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নুর মোহাম্মদ তার পায়ুপথে ইয়াবা রয়েছে বলে জানায়। পরে তার পায়ুপথ থেকে দুটি কালো রঙ্গের বায়ুবিরোধী প্যাকেট উদ্ধার করা হয়। সেখান থেকে বের করা ইয়াবা গুনে দুই হাজার পিস পাওয়া যায়। নুর মোহাম্মদ আরও স্বীকার করেছে, উক্ত ইয়াবা টেকনাফ থেকে কিনে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। লেফটেন্যান্ট কর্নেল জসিম আরও বলেন, এ ব্যাপারে আটক ব্যক্তির বিরুদ্ধে উখিয়া থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ ঘটনায় টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল গফুর বলেন, দীর্ঘদিন আগে নূর মোহাম্মদকে মৌখিক ভাবে ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া

হয়েছিল এবং তিনি দায়িত্বপালন করে আসছিলেন। শনিবার তিনি মাদকসহ আটক হয়েছে শুনে তাকে বহিষ্কার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!