এসিসি বৈঠক নিয়ে বাংলাদেশ-ভারত কূটনৈতিক টানাপড়েনের আভাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫

এসিসি বৈঠক নিয়ে বাংলাদেশ-ভারত কূটনৈতিক টানাপড়েনের আভাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫ |
বাংলাদেশে অনুষ্ঠিতব্য আসন্ন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভা ঘিরে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঢাকায় বৈঠক আয়োজন নিয়ে নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা প্রকাশ করে সভাটি ‘নিরপেক্ষ ভেন্যুতে’ সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য এই বৈঠকে বিসিসিআই প্রতিনিধি দল পাঠাতে অনিচ্ছুক, এবং যদি স্থান পরিবর্তন না হয়, তবে তারা পুরো বৈঠক থেকেই সরে দাঁড়াতে পারে। এর আগে বিসিসিআই আগস্টে বাংলাদেশ সফরে একটি দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করেছে, যার পেছনেও ছিল একই ধরনের ‘উদ্বেগ’। ভারতের এমন অবস্থান আবারও আলোচনায় এসেছে, কারণ ২০২৫ সালের এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছে ভারত। সেই টুর্নামেন্ট নিয়ে প্রস্তুতি

চললেও, পাকিস্তানের বিপক্ষে ভারতের অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে রাজনৈতিক টানাপড়েনের কারণে। তবে আইসিসি ও এসিসি ইভেন্টে ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়া নিয়ে এখনো কোনও আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা নেই, এবং উভয় বোর্ডের পক্ষ থেকেও এখনও এমন কোনো নির্দেশনা আসেনি। বর্তমানে আলোচনায় রয়েছে ২০২৫ এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের প্রস্তাব, যেখানে সম্ভাব্য সূচি অনুযায়ী টুর্নামেন্ট শুরু হবে ৫ সেপ্টেম্বর এবং শেষ হবে ২১ সেপ্টেম্বর। প্রথম রাউন্ডেই ৭ সেপ্টেম্বর দুবাইয়ে হতে পারে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ, এবং সুপার ফোর পর্বে আরও একটি ম্যাচ দেখা যেতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে। এই আসরটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, যেখানে অংশ নেবে ছয় দল—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। এশিয়া কাপের ভেন্যু

চূড়ান্ত ও অন্যান্য বিষয় নির্ধারণে ভারতের বোর্ড সরকারের কাছেও অনুমোদনের জন্য আবেদন জানিয়েছে। উল্লেখ্য, আগেরবারের এশিয়া কাপ (যা ওয়ানডে ফরম্যাটে হয়েছিল) ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর