গাজায় মানবাধিকার লঙ্ঘনের তদন্তকারীর ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫

গাজায় মানবাধিকার লঙ্ঘনের তদন্তকারীর ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ |
গত ২১ মাসের যুদ্ধে দখলদার ইসরায়েলের দ্বারা ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্তকারী আইনজীবী ফ্রান্সেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ফ্রান্সেসকা ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরের জন্য জাতিসংঘের বিশেষ দূত, এবং স্বাধীন তদন্তকারী হিসেবে কাজ করছেন। এটি ইসরায়েলের সমালোচকদের শাস্তি দিতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রচেষ্টা। ফ্রান্সেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা এমন এক সময় আসলো যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফর করছেন। সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ফ্রান্সেসকাকে তার পদ থেকে সরিয়ে দিতে জাতিসংঘের ওপর চাপ সৃষ্টি করতে এমন সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে সেই প্রচেষ্টা এখনো সফল হয়নি। তবে নিষেধাজ্ঞার বাস্তব প্রভাব কী হবে এবং তিনি

কূটনৈতিক কাগজপত্র দিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। ফ্রান্সেসকা একজন ইতালীয় মানবাধিকার বিষয়ক আইনজীবী। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতাকে গণহত্যা উল্লেখ করে এর কঠোর সমালোচনা করে আসছিলেন তিনি। পাশাপাশি তিনি ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার জোরালো সমর্থক। সম্প্রতি গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে আহ্বান জানিয়ে বিভিন্ন দেশকে চিঠি দিয়েছেন ফ্রান্সেসকা। ১ জুলাই তার প্রকাশিত একটি প্রতিবেদনে গাজায় গণহত্যা চালাতে সহযোগিতা করা বেশ কয়েকটি মার্কিন কম্পানির নাম উল্লেখ করেছেন। এর মধ্যে ইসরায়েলে অস্ত্র পাঠানো কম্পানি থেকে শুরু করে শিপিং, রিয়েল এস্টেট, প্রযুক্তি, ব্যাংকিং ও অর্থায়ন, পর্যটন শিল্পের পাশাপাশি শিক্ষাক্ষেত্রের কম্পানিগুলোর কার্যকলাপ উল্লেখ করা হয়েছে। তার

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গাজায় ইসরায়েলের বর্বরতা অনেক কম্পানি ও ব্যক্তির জন্য লাভজনক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মৃত্যু মিছিলে চট্টগ্রাম: হাম ও নিউমোনিয়ায় বিপর্যস্ত চমেক হাসপাতাল, ৪ মাসে মৃত্যু ২৮৫ শিশুর সেনাবাহিনী-বিজিবি থাকছে পশুর হাট পাহারায় এবার উচ্চশিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাকিস্তানে যাচ্ছেন ইউজিসির ১৫ প্রতিনিধি মন্ত্রীদের সামনে কৃষি কর্মকর্তাকে তুলোধুনোঃ কৃষি বিভাগ কর্তৃক হাওরের ক্ষয়ক্ষতির অসত্য তথ্য প্রদানের দাবি বিএনপি নেতাকর্মীদের ফের মূল্যস্ফীতি বেড়ে ৯.০৪ শতাংশ থমকে গেছে এমআরটির উন্নয়নমূলক কাজ, বারিধারা-নতুনবাজার এলাবাসীর ভোগান্তি চরমে মার্কিন দূতাবাসের প্রটোকল অফিসার পরিচয়ে আইসিটি মিনিস্ট্রিতে আসিফ নজরুলের স্ত্রী শিলা আহমেদ বিজেপির লক্ষ্য পশ্চিমবঙ্গ: রাজনীতি নাকি কৌশলগত সামরিক হিসাব? ‘চিকেনস নেক’ নিয়ে উদ্বেগ যুদ্ধবিরতির প্রস্তাবের মাঝেও ইউক্রেনে রুশ হামলায় নিহত ২০-এর বেশি ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক যুদ্ধের পরিসমাপ্তি ঘোষণা রুবিওর বেঙ্গালুরু নয়, আইপিএল ফাইনাল এবার আহমেদাবাদে বিশ্বকাপ ঘনিয়ে এলেও সম্প্রচার স্বত্ব নিয়ে এশিয়ার ফুটবল ভক্তদের দুশ্চিন্তা ২০ বছরের অপেক্ষার অবসান, সাকার গোলে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনাল আমি কোনোদিনও তৃণমূলপন্থী ছিলাম না: কবীর সুমন নেত্রকোনায় ১১ বছরের শিশু ধর্ষণঃ ধর্ষককে বাঁচাতে মাদ্রাসাপন্থী ও জামায়াতিদের মিথ্যা তথ্য প্রচার; ধর্ষক হুজুর র‍্যাব-এর হেফাজতে বিপুল আইসসহ জামায়াতের শীর্ষ নেতা আটকের পর সংগঠনের সম্পৃক্ততা অস্বীকার, ছড়িয়ে পড়েছে পুরনো ছবি বগুড়ায় জিন তাড়ানোর নাম করে দাখিল পরীক্ষার্থীকে বারবার ধর্ষণ, ‘কোরআনিক চিকিৎসক’ গ্রেপ্তার নোয়াখালীর সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিবের গোডাউন থেকে চোরাইকৃত গার্মেন্টস পন্য উদ্ধার হামে তিন শতাধিক শিশুর মৃত্যু: ইউনূস ও নূরজাহান বেগমের বিচারের দাবি বিপ্লবী ছাত্র মৈত্রীর সাঈদীর মৃত্যুতে ‘পাথর’ সেই অন্তু অরিন্দম ছাত্র ইউনিয়ন নেতা