লাইভ ক্লাসে শিক্ষক-শিক্ষিকার চুম্বনের ভিডিও ভাইরাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫

লাইভ ক্লাসে শিক্ষক-শিক্ষিকার চুম্বনের ভিডিও ভাইরাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ |
অনলাইন লাইভ ক্লাস চলাকালে শিক্ষক-শিক্ষিকার অশ্লীল আচরণের অভিযোগে চারজনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) একজন আইনজীবী আনুষ্ঠানিকভাবে এ নোটিশ পাঠান। ঘটনার সূত্রপাত রাজধানীর ভাটারা থানায় করা একটি অভিযোগ থেকে। আশরাফ বিজয় নামের এক অভিভাবক অনলাইন ক্লাসে অশালীন ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জানা গেছে, ঘটনাটি ঘটে রাজধানীর একটি বেসরকারি কোচিং প্রতিষ্ঠান ‘অন্বেষণ কোচিং সেন্টার’-এর অনলাইন লাইভ ক্লাসে। তাদের ইউটিউব চ্যানেল থেকে লাইভ ক্লাসটির ভিডিও প্রকাশিত হয়, যেখানে এক শিক্ষক ও এক শিক্ষিকাকে সরাসরি ক্লাস চলাকালে একে অপরকে চুম্বন করতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অভিভাবকসহ সাধারণ মানুষ এর

তীব্র নিন্দা জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। আইনজীবীর পাঠানো নোটিশে ঘটনার সঙ্গে জড়িত শিক্ষক, শিক্ষিকা এবং কোচিং কর্তৃপক্ষের জবাবদিহিতা চাওয়া হয়েছে। পাশাপাশি, এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট আইনপ্রয়োগকারী সংস্থাকে আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে এখনো কোচিং কর্তৃপক্ষ কিংবা অভিযুক্তদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শিক্ষাক্ষেত্রে এমন আচরণে নৈতিক অবক্ষয়ের পাশাপাশি শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা অনলাইন শিক্ষায় নীতিমালা ও মনিটরিং আরও জোরদারের তাগিদ দিয়েছেন। শিক্ষক-শিক্ষিকা-অনৈতিক-আচরণ ভাটারা-থানা-অভিযোগ অনলাইন-শিক্ষা-নীতিমালা শিক্ষাক্ষেত্রে-নৈতিক-অবক্ষয় সামাজিক-যোগ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর