এবার এসএসসিতে জিপিএ-৫ কমল ৪৩ হাজার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫

এবার এসএসসিতে জিপিএ-৫ কমল ৪৩ হাজার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ |
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী এবার জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৩৯ হাজার ৩২ জন। যা গত বছরের তুলনায় ৪৩ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ কম পেয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় স্ব স্ব বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়। কেন্দ্রীয়ভাবে ঢাকা শিক্ষা বোর্ড সব বোর্ডের চেয়ারম্যান ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে এক লাখ ২৫ হাজার ১৮ জন। এর মধ্যে ছাত্র ৫৮ হাজার ২৩৮ এবং ছাত্রী ৬৬ হাজার ৭৮০ জন। অর্থাৎ জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে ছাত্রীরা। দাখিলে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৯ হাজার ৬৬ জন। এর মধ্যে ছাত্র ৪ হাজার ৮৮৭ জন এবং

ছাত্রী ৪ হাজার ১৭৯ জন। অর্থাৎ মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছেন ছাত্ররা। ভোকেশনালে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৪ হাজার ৯৪৮ জন। এর মধ্যে ছাত্র দুই হাজার ২৯১ এবং ছাত্রীর সংখ্যা দুই হাজার ৬৫৭ জন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম