ভিন্ন চরিত্রে তানিয়া বৃষ্টি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫

ভিন্ন চরিত্রে তানিয়া বৃষ্টি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ |
বর্তমান নাটকের দর্শকপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মাসের পুরো সময়ই নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন। পর্দায় হাজির হন ভিন্ন ভিন্ন চরিত্রে। প্রতিটি চরিত্রের জন্যই নিজেকে ভেঙে নতুন করে গড়ার একটি চেষ্টা প্রতিনিয়ত করছেন এ অভিনেত্রী। এবার ডিজে হলেন তিনি। ‘ডিজে বাহারুল’ নামে একটি নাটকে এমন একটি চরিত্রে দেখা যাবে এ অভিনেত্রীকে। কাহিনি ও চিত্রনাট্য লেখার পাশাপাশি এটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। এতে তানিয়া বৃষ্টির সহশিল্পী হিসাবে রয়েছেন নিলয় আলমগীর। সম্প্রতি নাটকের একটি প্রমো প্রকাশ হয়েছে। যা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ দেখা গেছে। জানা গেছে, শিগগিরই একটি ইউটিউব চ্যানেল থেকে নাটকটি অবমুক্ত করা হবে। এতে অভিনয় প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, ‘কিছু গল্প একদিকে যেমন দর্শককে আনন্দ দেয়,

তেমনি চারপাশে ঘটে চলা ঘটনা নিয়েও ভাবতে শেখায়। এ নাটকটি এমনই এক গল্পের নাটক, যেখানে দর্শক নতুন এক চরিত্রে আমাকে আবিষ্কারের সুযোগ পাবেন। গল্প, চরিত্র, নির্মাণ- সব মিলিয়ে এটি অনেকের ভালো লাগবে বলেই আশা করছি।’ অভিনেত্রী জানান, সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভিন্ন ধাঁচের গল্প ও চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন। যার সুবাদে একটা বিষয় স্পষ্ট হয়েছে, দর্শক প্রতিনিয়ত নতুন কিছু দেখতে চান। সে কারণেই প্রতিনিয়ত অভিনয়ে নিজেকে ভেঙে নতুন সব চরিত্র পর্দায় তুলে ধরার চেষ্টা করে যাচ্ছেন। এদিকে আরও কিছু নাটক নিয়ে ব্যস্ততার কথাও জানিয়েছেন এ অভিনেত্রী। প্রচারের অপেক্ষায় আছে একাধিক নাটক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও