পাকিস্তানে সেনাপ্রধানকে জড়িয়ে প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫

পাকিস্তানে সেনাপ্রধানকে জড়িয়ে প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ |
পাকিস্তানে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পদত্যাগ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির 'প্রেসিডেন্ট পদ গ্রহণের জন্য আগ্রহী' বলে গুঞ্জন ছড়িয়েছে। ব্যাপকভাবে গুঞ্জনটি ছড়ানোর পর বৃহস্পতিবার (১০ জুলাই) দেশটির সরকার এ নিয়ে মুখ খুলেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এক বিবৃতিতে বলেছেন, 'প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধানকে লক্ষ্য করে এই বিদ্বেষপূর্ণ প্রচারণার পেছনে কারা রয়েছে, এ বিষয়ে আমরা পুরোপুরি অবগত।' তিনি বলেন, 'আমি স্পষ্টভাবে বলেছি, প্রেসিডেন্টকে পদত্যাগ করতে বলা বা সেনাপ্রধানকে প্রেসিডেন্ট পদ গ্রহণের জন্য আগ্রহী করার বিষয়ে কোনো আলোচনা হয়নি এবং এমন কোনো ধারণাও নেই।' নাকভি বলেন, প্রেসিডেন্ট জারদারির সশস্ত্র বাহিনীর নেতৃত্বের সঙ্গে একটি দৃঢ় এবং শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে। তিনি প্রেসিডেন্টের

একটি উক্তি উদ্ধৃত করে বলেন, 'আমি জানি কারা এই মিথ্যাচার ছড়াচ্ছে, কেন তারা তা করছে এবং এই প্রচারণা থেকে কারা লাভবান হচ্ছে।' পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'এই আখ্যানের সঙ্গে জড়িতদের প্রতি আমার কথা হলো, শত্রুরা বিদেশি সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা করে যা ইচ্ছা তাই করুক। আমাদের ক্ষেত্রে, আমরা পাকিস্তানকে আবার শক্তিশালী করার জন্য যা কিছু করা প্রয়োজন তা করব, ইনশাআল্লাহ।'

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর