রেস্তোরাঁ থেকে ইসরায়েলিদের তাড়িয়ে দিলেন ম্যানেজার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ July, ২০২৫

রেস্তোরাঁ থেকে ইসরায়েলিদের তাড়িয়ে দিলেন ম্যানেজার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ July, ২০২৫ |
স্পেনের এক রেস্তোরাঁয় ইসরায়েলি পর্যটকরা খেতে এসেছেন বুঝতে পেরে তাদেরকে বের করে দিয়েছেন রেস্তোরাঁর ম্যানেজার। বুধবার (৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও অনুযায়ী, স্পেনে এক রেস্টুরেন্টের ম্যানেজার একদল ইসরায়েলিকে রেস্টুরেন্ট থেকে বের করে দেন। ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে, তা স্পষ্ট নয়। কেউ বলছেন ঘটনাটি ভিগো শহরে ঘটেছে, আবার কেউ বলছেন মালাগায়। ম্যানেজার যখন বুঝতে পারেন যে পর্যটকরা ইসরায়েলি, তখন ভিডিওতে দেখা যায় তিনি তাদের ওপর চিৎকার করছেন, গালিগালাজ করছেন এবং গাজায় ‘গণহত্যা’ সমর্থনের অভিযোগ করছেন। তিনি ‘ফিলিস্তিন দীর্ঘজীবী হোক’ বলেও স্লোগান দেন। ভিডিওতে দেখা যায়, ওই ইসরায়েলি পর্যটকরা পানীয় অর্ডার দিয়েছিলেন,

তারপরই তাদের বের করে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার