কুসুম হয়ে আসছেন জয়া আহসান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫

কুসুম হয়ে আসছেন জয়া আহসান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫ |
জয়া আহসান অভিনীত ‘পুতুলনাচের ইতিকথা’ চলচ্চিত্রটি আগামী ১ আগস্ট ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এই চলচ্চিত্রের মাধ্যমে এবার কুসুম হয়ে আসছেন জয়া। পশ্চিমবঙ্গের নির্মাতা সুমন মুখোপাধ্যায় কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে এটি পরিচালনা করেছেন। দীর্ঘদিন ধরে সিনেমাটির অপেক্ষায় রয়েছেন জয়া আহসান ভক্তরা। কেননা পর্দায় কুসুম চরিত্রে অভিনয় করেছেন এই বাংলাদেশী অভিনেত্রী। গত রোববার ইনস্টাগ্রামে পুতুলনাচের ইতিকথা মুক্তির চূড়ান্ত তারিখ জানিয়েছে প্রযোজনা সংস্থা ক্যালাইডোস্কোপ। সংস্থাটি জানায়, ১৯৩৫ সালে ভারতবর্ষ পত্রিকায় প্রথমবার ছাপা হয় ‘পুতুলনাচের ইতিকথা’। চলতি বছর উপন্যাসটির প্রথম ধারাবাহিক প্রকাশের ৯০ বছর পূর্তি হচ্ছে। এ উপলক্ষে ভারতে আগামী ১ আগস্ট সিনেমাটি মুক্তি পাবে। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, নির্মাতা সুমন

মুখোপাধ্যায় দেখেছিলেন তার বাবা অরুণ মুখোপাধ্যায়কে এই উপন্যাসকে মঞ্চে নাট্যরূপ দিতে। সেই থেকেই নির্মাতার মনের মধ্যে ইচ্ছে ছিল কালজয়ী উপন্যাসটি নিয়ে ছবি বানানোর। তার সেই স্বপ্ন সত্যি হলো। এদিকে কুসুম চরিত্রটি নিয়ে জয়া আহসানের ভাষ্য, ‘কুসুম ২৩ বছরের এক তরুণী, যে কিনা রহস্যময় একটি চরিত্র। কুসুমের চরিত্রে আছে খামখেয়ালিপনা এবং খাপছাড়া একটা স্বভাব।’ প্রযোজনা সংস্থা ক্যালাইডোস্কোপের ইনস্টাগ্রাম পোস্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে ফুটে উঠেছে বইয়ের পাতার শশীর জীবনের নানা ঘটনা। একইভাবে অন্য চরিত্রগুলোও তুলে ধরা হয়েছে। শশী চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। এর আগে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘বিজয়া’ ও ‘বিসর্জন’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন জয়া ও আবির। অন্যদিকে সিনেমাটির কুমুদ চরিত্রে রয়েছেন পরমব্রত

চট্টোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। প্রযোজনা করেছেন সমীরণ দাস। প্রসঙ্গত, টলিউডে মুক্তির অপেক্ষায় রয়েছে জয়া আহসান অভিনীত আরো একটি সিনেমা। আগামী ১৮ জুলাই তার ‘ডিয়ার মা’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায়চৌধুরী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?