টসে হেরে শেষ ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ July, ২০২৫

টসে হেরে শেষ ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ July, ২০২৫ |
কলম্বোয় প্রথম ওয়ানডেতে হারলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুঁরে দাঁড়িয়েছে সফরকারী বাংলাদেশ দল। ফলে তিন ম্যাচের ওয়াডে সিরিজ এখন (১-১) সমতায় আছে। আজ মঙ্গলবার (৮জুলাই) তৃতীয় ও শেষ ম্যাচটি যে দল জিতবে তারাই জিতে নেবে ওয়াডে সিরিজ। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন স্বাগতিক শ্রীলংকার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। অর্থাৎ, বাংলাদেশ আগে ফিল্ডিং করবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসের সময় বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, একাদশে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। বাদ পড়েছেন আরেক পেসার হাসান মাহমুদ। অন্যদিকে, স্বাগতিক শ্রীলংকার একাদশে কোনো পরিবর্তন নেই। বাংলাদেশ একাদশ : তানজিদ

হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। শ্রীলংকারার একাদশ : নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুষ্মন্ত চামিরা ও আসিথা ফার্নান্দো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর ও হিরুর ৯৩ বিও হিসাব অবশেষে মতিঝিলে নিজস্ব ভবন বুঝে পেল বেসিক ব্যাংক জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী! কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও) স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের?