জন্মদিনে ‘ধুরন্ধর’ রূপে দেখা দিলেন রণবীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫

জন্মদিনে ‘ধুরন্ধর’ রূপে দেখা দিলেন রণবীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫ |
রণবীর সিংয়ের জন্মদিনে প্রকাশ্যে এলো তার নতুন সিনেমা ‘ধুরন্ধর’-এর ফার্স্টলুক। অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবিটি পরিচালনা করছেন নির্মাতা আদিত্য ধর। এর আগে ‘ উরি’ সিনেমা নির্মাণ করে আলোচনায় এসেছিলেন এই নির্মাতা। এদিকে সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন রণবীর। ২ মিনিট ৪০ সেকেন্ডের চোখধাঁধানো টিজারে রণবীর সিং ছাড়াও দেখা মিলেছে সঞ্জয় দত্ত, অক্ষয় খন্না, আর মাধবন ও অর্জুন রামপালদের। টিজারের ব্যাকগ্রাউন্ডে বেজেছে সংগীতশিল্পী শাশ্বতের একটি মৌলিক কম্পোজিশন। এতে কণ্ঠ দিয়েছেন পাঞ্জাবী সংগীতশিল্পী জ্যাসমিন স্যান্ডলাস। প্রযোজনা প্রতিষ্ঠানের ভাষ্য অনুযায়ী ‘ধুরন্ধর’ এমন মানুষের গল্প বলবে, যাদের নাম কেউ জানে না, যাদের কাহিনি লেখা নেই ইতিহাসের পাতায়। আড়ালের সেই নায়কদের গল্পই উঠে আসবে পর্দায়—যেমনটা হয়েছিল আদিত্য

ধরের আগের ‘উরি’ ছবিতে। আগামী ৫ ডিসেম্বর ‘ধুরন্ধর’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?