অবশেষে গ্লোবাল সুপার লিগে দল পেলেন সাকিব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫

অবশেষে গ্লোবাল সুপার লিগে দল পেলেন সাকিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫ |
অবশেষে ২০২৫ গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দল পেলেন সাকিব আল হাসান। রংপুর রাইডার্স তাকে নিতে না পারলেও শেষ পর্যন্ত বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারকে দলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস। সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টির গত আসরে শিরোপা জিতেছিল দুবাই। ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবের একটি ছবি পোস্ট করে তাকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘কিংবদন্তি অলরাউন্ডার আমাদের জিএসএল দলে যোগ দিচ্ছেন। কেশব মহারাজের বদলে তিনি দলে আসছেন। দলে স্বাগতম, সাকিব।’ ৩৮ বছর বয়সী অলরাউন্ডারের দল দুবাই আগামী বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচেই নিউজিল্যান্ডের দল সেন্ট্রাল স্ট্র্যাগসের মুখোমুখি হবে। সাবেক দল রংপুরের সঙ্গে সাকিবের ম্যাচ আগামী ১৬ জুলাই। এর আগে ১১

ও ১৪ জুলাই সাকিবের দল খেলবে যথাক্রমে হোবার্ট হারিকেনস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। পাঁচ দলের প্রত্যেকে একে অন্যের সঙ্গে একবার করে লড়বে লিগ পর্বে। শীর্ষে থাকা দুটি দল ফাইনাল খেলবে ১৮ জুলাই। সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে, ভারতের বিপক্ষে একটি টেস্টে। তবে পুরোপুরি প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে ছিলেন না। চলতি বছর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন তিনি। বল হাতে এক উইকেট নিলেও ব্যাট হাতে ছিলেন রানশূন্য। যদিও ফাইনালে তার খেলা হয়নি। সেই লাহোরই পরে শিরোপা জেতে। এদিকে, গ্লোবাল সুপার লিগের পাশাপাশি এ বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) খেলবেন সাকিব। তাকে দলে নিয়েছে অ্যান্টিগা

অ্যান্ড বারবুডা ফ্যালকনস। সিপিএলে তিনি সর্বশেষ খেলেছিলেন ২০২২ সালে, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৩ লাখ টাকা দিলে পরীক্ষা ও পাস করা ছাড়াই জাতীয় জাদুঘরে চাকরির নিশ্চয়তা! খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ থেকে এখন বিশ্বের তীব্র খাদ্য সংকটের শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ টিটিপির নিশানায় বাংলাদেশ: সারাদেশে ‘রেড অ্যালার্ট সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সম্ভাব্য সমন্বিত হামলার সতর্কতা জারি করেছে পুলিশ ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্ড: জামিল লিমনের লাশ উদ্ধার, নাহিদা বৃষ্টির মৃত্যু নিশ্চিত বহুমুখী সংকটে শিল্পখাত, টিকে থাকার লড়াইয়ে ধুঁকছে সিমেন্টসহ উৎপাদন খাত ইউএন টর্চার এক্সপার্ট এখনো জুলাই’২০২৪-এ আটকেঃ অ্যালিস এডওয়ার্ডস অ্যাকটিভিস্টদের মতামত প্রকাশে বাধা দিলেন ইসলামাবাদে কূটনৈতিক তৎপরতা জোরদার: ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফর খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত বেড়ে ২ চকরিয়ায় রাজনৈতিক ছত্রছায়ায় বন ও নদীখেকোদের মহোৎসব: অসহায় বনবিভাগ নড়াইলে প্রাচীর তুলে ২৫ হিন্দু পরিবারের রাস্তা অবরুদ্ধ বাংলাদেশ বিমান বাহিনীতে উত্তেজনা: টিটিপির সঙ্গে যোগসূত্রের অভিযোগে একাধিক কর্মী আটক, অনেকে পালিয়েছে বিদেশে উগ্রবাদী হামলার শঙ্কা: সতর্কবার্তার বিষয়টি স্বীকার করল সিটিটিসি গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর অনস্ক্রিন চুম্বন দৃশ্য, ৩০ বছরের ‘কিসিং নীতি’ ভাঙা নিয়ে মুখ খুললেন কাজল গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ পুলিশ সদরের যুদ্ধবিরতি বাড়লেও থামেনি হিজবুল্লাহ-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম ম্যালেরিয়ার জীবাণুতে জিনগত পরিবর্তন চালের দামের ওপর বাড়তি ভাড়ার প্রভাব