ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
আবার পাকিস্তানি তারকাদের নিয়ে হইচই ভারতে, নিষিদ্ধের দাবি
ভারত-পাকিস্তান সম্পর্ক গত এক মাসে নতুন করে খারাপ হয়েছে। এর জেরে আরও একবার ভারতে নিষেধাজ্ঞার খাঁড়া নেমে এসেছে পাকিস্তানের শিল্পীদের ওপর। এবার তাদের পাকাপাকিভাবে নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয়েছে। এর আগে জুলাই মাসের প্রথম দিনেই পাক-তারকাদের প্রতি খানিক যেন শিথিল হয়েছিল ভারতের কড়াকড়ি। কিন্তু একদিন কাটতে না কাটতেই ফের চরম পদক্ষেপ শুরু।
পেহেলগাম-কাণ্ডের পরই পাকিস্তানি তারকাদের নিষিদ্ধ ঘোষণা করা হয় ভারতে। তাদের সামাজিক মাধ্যমও নিষিদ্ধ করা হয়। অভিনেত্রী হানিয়া আমির, আতিফ আসলাম, মাহিরা খান, ফাওয়াদ খান, মাওরা হোসেনের মতো তারকাদের আর দেখতে পাচ্ছিলেন না এ দেশের অনুরাগীরা। তবে ১ জুলাই হঠাৎ চাউর হয়ে যায় পাক-অভিনেত্রী মাওরাকে সামাজিক মাধ্যমে ফের দেখতে পাচ্ছেন
ভারতের অনুসরণকারীর। অথচ নিষেধাজ্ঞা উঠে গেছে কিনা, তা জানা যায়নি। তবে ইনস্টাগ্রাম কিংবা কেন্দ্র সরকারের তরফে ছিল না কোনো ঘোষণা। এরপরই মোড় ঘুরে যায়। নতুন করে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে পাক-তারকা ও তাদের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলো। গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) ফের নিষিদ্ধ হয় মাওরা, উমনার মতো তারকাদের পাতা। সামাজিক মাধ্যমের তরফে বিশেষ বার্তায় জানিয়ে দেওয়া হয়—এই পাতাগুলো বন্ধ রাখার আইনি কারণ রয়েছে। এদিকে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কারস অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দাবি করেছে পাকিস্তানি তারকাদের যেন সারাজীবনের মতো নিষিদ্ধ করা হয়। জুলাই মাসের শুরু থেকেই মাওরার সামাজিক মাধ্যমের পাতা কেন দেখা গেল ভারতে? অনেকেই দাবি করেছেন, যান্ত্রিক গোলযোগের কারণে ওই পাতা
দেখা গেছে। উল্লেখ্য, গত ২০১৬ সালে বলিউডে ‘সনম তেরি কসম’ সিনেমায় অভিনয় করে ভারতীয় দর্শকদের মন জয় করেছিলেন পাক অভিনেত্রী মাওরা। কিন্তু পেহেলগাম-কাণ্ড ও ‘অপরেশন সিঁদুর’-এর পর সে দেশের তারকারা ভারতবিরোধী মন্তব্য করায় সম্পর্কের অবনতি হয়। এরপরই ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কারস অ্যাসোসিয়েশন’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন করে, যাতে পাক অভিনেতা-অভিনেত্রীদের সামাজিক মাধ্যমগুলো পুরোপুরি এ দেশে নিষিদ্ধ করা হয়।