ল্যান্ডমাইন নিষিদ্ধকরণ চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে ইউক্রেন, ইউরোপে বাড়ছে সামরিক তৎপরতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুলাই, ২০২৫

ল্যান্ডমাইন নিষিদ্ধকরণ চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে ইউক্রেন, ইউরোপে বাড়ছে সামরিক তৎপরতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুলাই, ২০২৫ |
বিশ্বের ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চল এ চুক্তিতে স্বাক্ষর করলেও যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও বেলারুশের মতো ৩৩টি দেশ এখনো এতে যোগ দেয়নি। আর সম্প্রতি এ চুক্তি থেকে বেরিয়ে গেছে ফিনল্যান্ড ও পোল্যান্ড। একই পথে হাঁটার ঘোষণা দিয়েছে এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া। অ্যান্টি-ল্যান্ডমাইন অটোয়া কনভেনশন থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন। রোববার এ বিষয়ে একটি ডিক্রি জারি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এ সিদ্ধান্ত বলবৎ করতে ইউক্রেনীয় পার্লামেন্টে তা অনুমোদিত হতে হবে এবং জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে অবহিত করতে হবে। মস্কোর আগ্রাসনের তিন বছরের বেশি সময় পর এ পদক্ষেপ নিল কিয়েভ। এক বিবৃতিতে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নাগরিকদের নিরাপত্তা ও রাষ্ট্রের প্রতিরক্ষাকে নিঃশর্ত অগ্রাধিকার

দেয়ার প্রয়োজনেই ইউক্রেন এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। নিজেদের ভূখণ্ডকে দখলমুক্ত রাখতে এবং রুশ বাহিনীর বর্বরতা থেকে মানুষকে রক্ষা করতে এটি জরুরি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। অ্যান্টি-ল্যান্ডমাইন অটোয়া কনভেনশনে স্বাক্ষর করা দেশগুলো অ্যান্টি-পার্সোনেল মাইন সংগ্রহ, উৎপাদন, মজুদ বা ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা মেনে চলে। এ ধরনের মাইন সাধারণত মাটিতে পুঁতে রাখা হয়। এটি তাৎক্ষণিক প্রাণঘাতী নাও হলেও বহু মানুষকে পঙ্গু করে দেয়। এছাড়া যুদ্ধ শেষে বহুদিন ধরে অবিস্ফোরিত অবস্থায় থেকে যাওয়ার কারণে বেসামরিক মানুষের জন্য চরম ঝুঁকি তৈরি হয়। বিশ্বের ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চল এ চুক্তিতে স্বাক্ষর করলেও যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও বেলারুশের মতো ৩৩টি দেশ এখনো এতে যোগ দেয়নি। আর

সম্প্রতি এ চুক্তি থেকে বেরিয়ে গেছে ফিনল্যান্ড ও পোল্যান্ড। একই পথে হাঁটার ঘোষণা দিয়েছে এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া। এদিকে এ চুক্তিকে জাতীয় নিরাপত্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছে কানাডা। সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি ও আধুনিক যুদ্ধের বাস্তবতা বিবেচনায় দেশটিতে এ চুক্তি থেকে বেরিয়ে আসার দাবিও জোরালো হচ্ছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ন্যাটোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর একটি হয়ে দাঁড়িয়েছে এর পূর্ব সীমান্ত রক্ষা। গত তিন বছরে রাশিয়া ও বেলারুশের সঙ্গে সীমান্ত ভাগ করে নেয়া ছয়টি ন্যাটো দেশের মধ্যে—ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও পোল্যান্ড—এরই মধ্যে সীমান্তে নিরাপত্তা জোরদারে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। এর মধ্যে রয়েছে সীমান্ত বেড়া

নির্মাণ ও নজরদারি ব্যবস্থার আধুনিকীকরণ। কিন্তু এবার আরো একধাপ এগিয়ে, ল্যান্ডমাইন ব্যবহারের পথে হাঁটছে এই পাঁচ দেশ। বিশ্লেষকরা বলছেন, ২০২৫ সালের শেষ নাগাদ পূর্ব ইউরোপের এ দেশগুলো সীমান্তবর্তী অঞ্চলে অ্যান্টি-পার্সোনেল মাইন উৎপাদন ও মজুত শুরু করতে পারে। জরুরি পরিস্থিতিতে এ মাইন দ্রুত মোতায়েন করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জীন ছাড়ানোর নামে লন্ডনে নারী-শিশু ধর্ষণের ২১টি ঘটনায় বাংলাদেশি ইমামের যাবজ্জীবন কিশোরগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা টাকা বাঁচাতে এয়ারপোর্টে শুয়েছি হামে শিশু মৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে উত্তাল রাজপথ: ইউনূস-নূরজাহানের বিচারসহ ১০ দফা দাবি ট্রাকসহ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ মালামাল লুট করা এনসিপির ২ শীর্ষ নেতা গ্রেপ্তার এনসিপি থেকে ২২ নেতার পদত্যাগ গায়েবি নারীকে নিহত স্ত্রী দাবিতে জুলাইর ভুয়া মামলা: শেখ হাসিনাসহ ৮৫ আসামির অব্যাহতির সুপারিশ বাংলাদেশে আইনজীবী সমিতির নির্বাচনে অনিয়ম নিয়ে গভীর উদ্বেগ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ল’ সোসাইটির জঙ্গিগোষ্ঠী আল হিম্মাহ’র প্রশিক্ষক সাবেক সেনা সদস্যকে দুর্গম টিলা থেকে গ্রেপ্তার, আলামত উদ্ধার আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে বাধা ‘টেকনিক্যাল মব’: মনজিল মোরসেদ পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি নিহত, আহত ৪ দেশের বাজারে কমল স্বর্ণের দাম এবার ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম বেড়েছে সবজি-ডিম-মুরগির দাম, ভোক্তার নাভিশ্বাস ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাত যান ইসরাইলের দুই গোয়েন্দা সংস্থার প্রধান চীন দেখে যারপরনাই মুগ্ধ ট্রাম্প চীন ছাড়লেন ট্রাম্প উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, যা বললেন স্পেনের প্রধানমন্ত্রী