বোরকা পরে ঘরে ঢুকে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুলাই, ২০২৫

বোরকা পরে ঘরে ঢুকে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুলাই, ২০২৫ |
সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর পাঁচটা থেকে সকাল সাতটার মধ্যে ময়মনসিংহ শহরের গুলকিবাড়ি এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। নিহত নারীর নাম রওশন আক্তার (৪২)। তার বাড়ি নেত্রকোনা সদরের রাজুর বাজার এলাকায়। হত্যায় অভিযুক্ত রাকিবুল করিম (৫০) রওশন আক্তারের সাবেক স্বামী। তিনি ময়মনসিংহ শহরের সেনবাড়ি এলাকার বাসিন্দা এবং ওমানপ্রবাসী ছিলেন। পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গুলকিবাড়ি এলাকার একটি বাসায় মেয়েকে নিয়ে সাবলেট থাকতেন রওশন আক্তার। তার বড় মেয়ে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এবং ছোট

মেয়ে ময়মনসিংহের একটি কলেজে উচ্চমাধ্যমিকে পড়ছে। প্রায় ২৬ বছরের সংসারে তাদের দুটি কন্যাসন্তান আছে। ছয় বছর আগে রাকিবুল করিম বিদেশে যাওয়ার পর দাম্পত্য কলহ শুরু হয়। দেড় বছর আগে প্রবাসে থাকা অবস্থায় তিনি স্ত্রীকে তালাক দেন বলে রওশনের এক স্বজন বলেছেন। তিন মাস আগে রাকিবুল করিম দেশে এসে ফের সংসারে নিতে চাইলেও রাজি হননি রওশন। পরে তিনি আবার বিদেশে ফিরে যান। তবে কয়েক দিন আগে ওমান থেকে দেশে ফিরে আবারও তাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেন রাকিবুল। পুলিশ বলেছে, আজ ভোরে রওশন আক্তারের বাসায় ঢুকে রাকিবুল তাকে ছুরিকাঘাত করেন। এ সময় মায়ের ওপর বাবার হামলা দেখে ছোট মেয়ে পাশের একটি কক্ষে পালিয়ে যায়। রওশনকে

হত্যার পর রাকিবুল নিজেই বাসার আরেক কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। রওশন আক্তারের ভাগনে রাসেল ইকবাল বলেন, ‘পারিবারিক কলহে আমার ফুফুর সঙ্গে তার স্বামীর বিচ্ছেদ হয়। কিন্তু আজ ভোরে হঠাৎ বাসায় দরজায় নক করলে সাবলেট ভাড়াটিয়া মেয়েরা দরজা খুলে দেয়। ওই সময় ঘরে ঢুকে আমার ফুফুকে ছুরিকাঘাত করে হত্যা ও নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।’ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ‘পারিবারিক কলহে সাবেক স্ত্রীকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রাকিবুল। দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়