এক মুহূর্তের সিদ্ধান্তে রক্ষা পেল পাঁচ বছরের শিশু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুলাই, ২০২৫

এক মুহূর্তের সিদ্ধান্তে রক্ষা পেল পাঁচ বছরের শিশু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুলাই, ২০২৫ |
স্বপ্নের সফরে বেরিয়েছিল বাবা-মেয়ে। কিন্তু সেই স্বপ্নসফরেই বড়সড় বিপত্তি। ১৫ তলা ডেকের ক্রজের চারতলা থেকে মাঝসমুদ্রে পড়ে গেল মেয়ে। আর তাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দিলেন বাবা। আনন্দময় সফর নিমেষে বদলে গেল আতঙ্কে। হতভম্ব ক্রজের অন্যান্য যাত্রীরাও। আমেরিকার ফ্লোরিডার কাছে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে । জানা গেছে ডিজনি ড্রিম ক্রজ শিপে চড়ে আমেরিকার বাসিন্দা প্রায় ৪ হাজার জন সমুদ্র ভ্রমণে বেরিয়েছিলেন। কথা ছিল, বাহামা দ্বীপপুঞ্জ ঘুরে ফ্লোরিডার ফোর্ট লডারডেলে নোঙর করবে। ক্রজটিতে ১৪ তলা ডেক-সহ একাধিক অত্যাধুনিক ব্যবস্থা ছিল। প্রতিটি ডেকে যাত্রীদের জন্য কড়া সুরক্ষা ব্যবস্থাও ছিল। চারতলার ক্রজের রেলিংয়ে দাঁড়িয়েছিল ৫ বছরের মেয়েটি। সমুদ্রের সৌন্দর্যকে পেছনে রেখে মেয়ের সুন্দর

ছবি তুলে দিচ্ছিলেন বাবার। এমনই আনন্দময় মুহূর্তে সুরক্ষার ফাঁক গলে বাচ্চা মেয়েটি পড়ে যায় আচমকা। তা টের পেতেই মেয়েকে উদ্ধার করতে বাবাও ঝাঁপিয়ে পড়েন পানিতে । এসব দেখে আঁতকে ওঠেন অন্যান্য যাত্রীরা।তবে আঁটসাঁট সুরক্ষার কারণে চটজলদি পদক্ষেপ করেন ক্রজের চালকরা। কেবিন থেকে সঙ্গে সঙ্গে লাইফ সেভিং জ্যাকেট তাঁদের দিকে ছুড়ে দেওয়া হয়। ক্রজের গতি কমিয়ে জলে পড়ে যাওয়া বাবা-মেয়ের আশপাশে ঘুরতে থাকে। তৎপর হয়ে ওঠেন নাবিক ও নিরাপত্তারক্ষীরা। প্রায় দশ মিনিট ধরে দু’জন সমুদ্র থেকে বেঁচে ফেরার জন্য লড়াই করেন। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ডিজনির তরফে জানানো হয়েছে, আমাদের ক্র মেম্বাররা অতি দ্রুত অ্যাকশন নিয়েছেন। খুব কম সময়ের মধ্যেই বাবা-মেয়েকে

আমাদের উদ্ধারকারী বোট উদ্ধার করেছে। আমাদের সুরক্ষা বলয় যে বেশ শক্তপোক্ত, এই ঘটনাই তার প্রমাণ। সোমবার সকালেই জাহাজ পৌঁছায় পোর্ট এভারগ্লেডসে। যাত্রীরা তখনও আবেগে ভাসছেন। কারও মুখে অন্য কোনও কথা নেই, শুধু একটাই বিষয় ঘুরছে, এমন বাবাই তো প্রকৃত নায়ক। সূত্র : বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
থাই বাজারে বাংলাদেশি কসমেটিকস, বাড়ছে বৈশ্বিক গ্রহণযোগ্যতা সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি বরিশালে থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেপ্তার দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সেনাবাহিনী ও পুলিশের স্কটে ফিরছেন সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার টেকনাফে রোহিঙ্গা ১০০ পরিবারকে নেয়া হলো নিরাপদ স্থানে ঝিনাইদহে নাপিত ডেকে ছাত্রদের চুল কাটলেন সাবেক সভাপতি, অভিভাবক-কর্তৃপক্ষ হাতাহাতি হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হবিগঞ্জে নদীর বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ Global oil prices fall nearly 2% ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮