ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ থেকে এখন বিশ্বের তীব্র খাদ্য সংকটের শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ
টিটিপির নিশানায় বাংলাদেশ: সারাদেশে ‘রেড অ্যালার্ট
সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সম্ভাব্য সমন্বিত হামলার সতর্কতা জারি করেছে পুলিশ
বহুমুখী সংকটে শিল্পখাত, টিকে থাকার লড়াইয়ে ধুঁকছে সিমেন্টসহ উৎপাদন খাত
ইউএন টর্চার এক্সপার্ট এখনো জুলাই’২০২৪-এ আটকেঃ অ্যালিস এডওয়ার্ডস অ্যাকটিভিস্টদের মতামত প্রকাশে বাধা দিলেন
চকরিয়ায় রাজনৈতিক ছত্রছায়ায় বন ও নদীখেকোদের মহোৎসব: অসহায় বনবিভাগ
বাংলাদেশ বিমান বাহিনীতে উত্তেজনা: টিটিপির সঙ্গে যোগসূত্রের অভিযোগে একাধিক কর্মী আটক, অনেকে পালিয়েছে বিদেশে
নিলামে কবিগুরুর লেখা চিঠি, দাম উঠল ৬ কোটি টাকা
কবিগুরুর হাতে লেখা চিঠি নিলামে বিক্রি হয়েছে প্রায় ৬ কোটি টাকায়। সেখানে চিঠির সঙ্গে বিক্রি হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি বিশেষ ভাস্কর্যও। নিলামে এর দর ওঠে প্রায় ১ কোটি টাকা। গত ২৬ ও ২৭ জুন মুম্বইয়ে এই নিলাম হয়।
নিলামের আয়োজন করেছিল মুম্বইয়ের অষ্টগুরু নিলামঘর। সংস্থার দেওয়া হিসাব অনুযায়ী, কবিগুরুর লেখা মোট ৩৫টি চিঠি বিক্রি হয়েছে। সেইসঙ্গে ১৪টি হাতে তৈরি খামও রয়েছে।
জানা ঘেছে, ১৯২৭-৩৬ সালের মাঝে লেখা চিঠিগুলির প্রাপক প্রখ্যাত সমাজতাত্ত্বিক ধুর্জটি প্রসাদ মুখোপাধ্যায়। সেই সময়ের সমাজ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা সহ নানা ব্যক্তিগত কথা চিঠিতে লিখেছিলেন কবিগুরু। অধিকাংশ চিঠিই প্রকাশিত। তবে চিঠিগুলির পাণ্ডুলিপি এতদিন সংরক্ষিত ছিল। এবার নিলামের মাধ্যমে সেগুলি বিক্রি
করা হল। নিলামঘরের দেওয়া তথ্য বলছে, কবিগুরুর এইসব চিঠি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে। নিলামে যে ভাষ্কর্যটি বিক্রি হয়েছে তা একেবারেই বিরল। বিশেষজ্ঞদের মতে, এটিই কবিগুরুর হাতে তৈরি একমাত্র ভাষ্কর্য। কোয়ার্টজ পাথর কুদে তৈরি এই ভাষ্কর্যটি হৃদয় আকৃতির। কবিগুরু এর নাম দেন ‘পাষাণহৃদয়’। এই বিশেষ ভাষ্কর্য উপহার দিয়েছিলেন তিনি অক্ষয় চৌধুরীকে। বিভিন্ন হাত ঘুরে তা নিলামঘরে এসে পৌঁছয়। কে বা কারা এই বিশেষ চিঠি এবং ভাষ্কর্য সংগ্রহ করেছেন তা জানানো হয়নি নিলামঘরের তরফে। সংস্থার শর্ত অনুযায়ী, এগুলি দেশের বাইরে নিয়ে যাওয়া যাবে না।