শাহজালাল বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ July, ২০২৫

শাহজালাল বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ July, ২০২৫ |
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যমান নিরাপত্তার মধ্যে অতিরিক্ত নিরাপত্তায় আরও অন্তত ৬টি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এরমধ্যে সব ভিআইপি ও ভিভিআইপি ব্যাগেজ স্ক্রিনিং প্রক্রিয়ায় অধিকতর মনোযোগ বৃদ্ধির কথা বলা হয়েছে। সোমবার (৩০ জুন) রাতে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ এ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। এর একদিন আগেই রোববার বিমানবন্দরের স্ক্রিনিংয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের লাইসেন্স করা পিস্তলের ম্যাগাজিন পাওয়া যায় ব্যাগেজে। তিনি টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই দিন বিদেশ যাচ্ছিলেন। পরে উপদেষ্টা নিজেই জানান যে ঘটনাটি অনিচ্ছাকৃত। ওই ঘটনাটি সামনে আসার পর আজ রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার কথা জানাল। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বিমানবন্দরের নিরাপত্তায়

থাকা অ্যাভসেক সদস্যদের নিয়মিত সচেতনতামূলক ব্রিফিং ও নির্দেশনা দেওয়ার কথাও বলা হয়েছে। তা ছাড়া সিসিটিভি মনিটরিং টিমকে বিশেষ নির্দেশনা দেওয়ার কথা জানানো হয়েছে। অতিরিক্ত নিরাপত্তার অংশ হিসেবে মেটাল ডিটেক্টর ও এক্সরে মেশিনে স্ক্যানের পর উচ্চ রিস্ক ব্যাগের (সন্দেহজনক ব্যাগেজ) জন্য ম্যানুয়াল চেকিং বাধ্যতামূলক করা হয়েছে। বিমানবন্দরে প্রবেশের সময় সকল ফায়ার আর্ম (আগ্নেয়াস্ত্র) বহনকারীর পূর্বানুমতি নিশ্চিত করা ও রেকর্ড সংরক্ষণ করতেও বলা হয়েছে। এর বাইরে নিরাপত্তা লঙ্ঘন হলে সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে তদন্ত কমিটি গঠন ও প্রতিরোধমূলক নির্দেশনা দেওয়া হয়েছে। সিভিল এভিয়েশন অথরিটির সাবেক একজন কর্মকর্তা কালবেলাকে বলেছেন, আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে হজরত শাহজালাল বিমানবন্দরকে আন্তর্জাতিক সব নিরাপত্তা নিয়ম মানতে হয়, সে আলোকে নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে।

এর বাইরে সময়ে সময়ে এই নিরাপত্তা ব্যবস্থা যুগোপযোগী করা হয়ে থাকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার