ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ডিসেম্বরের মধ্যে বিজেএমসির লিজ মিলগুলোতে প্রায় ২০ হাজার কর্মসংস্থান
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার
*ঢাকা বিমানবন্দরে চীনা ও ভারতীয় ব্যবসায়ী–পর্যটকদের ন্যক্কারজনক হয়রানি*
ভাঙ্গুড়ায় দেশী প্রজাতির মাছ সংকটে শুঁটকি চাতালে স্থবিরতা
রাজাকার পাঠ্যমঞ্চ নাটকে বাধা জামায়াত নেতার
দেশের প্রশংসনীয় অগ্রগতি রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ফল’: মাহফুজ আনাম
‘মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশি আইএসের সঙ্গে যুক্ত’
মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশি আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত বলে জানিয়েছেন দেশটির পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল। তিনি বলেছেন, আটককৃতদের মধ্যে কয়েকজনকে ইতোমধ্যেই ফেরত পাঠানো হয়েছে।
সোমবার (৩০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস।
আইএস চরমপন্থি মতাদর্শে প্রভাবিত হয়ে উগ্রপন্থি কর্মকাণ্ডে সরাসরি জড়িত কিছু বাংলাদেশিকে মালয়েশিয়ার সিকিউরিটি অফেন্সেস (স্পেশাল মেজারস) অ্যাক্ট ২০১২ এর আওতায় আটক করা হয়েছে।
খালিদ ইসমাইল জানান, কয়েকজন এখনো পুলিশের হেফাজতে রয়েছে এবং তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
এর আগে, আইএস-এর মতাদর্শ ও সহিংস চরমপন্থায় প্রভাবিত হয়ে একটি চরমপন্থি নেটওয়ার্ক গড়ে তোলার অভিযোগে
৩৬ জন বাংলাদেশিকে আটক করে দেশটির পুলিশ। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল জানান, এই সমন্বিত নিরাপত্তা অভিযানটি ২৪ এপ্রিল থেকে শুরু হয়। সেলাঙ্গর ও জোহর প্রদেশে তিনটি ধাপে এই অভিযান চালানো হয়। আটককৃত ৩৬ জনের মধ্যে ৫ জনকে সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধে মালয়েশিয়ার শাহ আলম ও জোহর বারু সেশন কোর্টে অভিযুক্ত করা হয়েছে। ১৫ জনকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাকি ১৬ জন এখনো তদন্তাধীন রয়েছেন। মালয়েশিয়ার পুলিশের স্পেশাল ব্রাঞ্চের গোয়েন্দা তথ্য অনুযায়ী, এই বাংলাদেশি গোষ্ঠীটি দেশে আইএস-এর আদলে নতুন সেল তৈরি করছিল। তাদের উদ্দেশ্য ছিল নিজ সম্প্রদায়ের মধ্যে চরমপন্থি মতাদর্শ প্রচার করা। সন্ত্রাসী কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহ করা এবং নিজ
দেশে সরকার উৎখাতের পরিকল্পনা করা।