ফ্লোটিলার দুটি নৌযানে ড্রোন হামলার অনুমতি দেন নেতানিয়াহু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৫

ফ্লোটিলার দুটি নৌযানে ড্রোন হামলার অনুমতি দেন নেতানিয়াহু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৫ |
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরের দুটি নৌযানে ড্রোন হামলার সরাসরি অনুমতি দিয়েছিলেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে জানানো হয়, গত মাসের শুরুর দিকে তিউনিসিয়ার সিদি বো সাঈদ বন্দরের বাইরে নোঙর করা দুটি নৌযানে এ হামলা চালানো হয়। গোয়েন্দা কর্মকর্তারা জানান, ইসরায়েলি বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন উড়িয়ে নৌযানগুলোতে দাহ্য পদার্থ নিক্ষেপ করে। এতে পর্তুগিজ পতাকাবাহী একটি ও ব্রিটিশ পতাকাবাহী আরেকটি নৌযানে আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। হামলার ঘটনা নিয়ে প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় কর্মকর্তারা নাম প্রকাশ করতে রাজি হননি। আন্তর্জাতিক মানবাধিকার আইন ও সশস্ত্র সংঘাতসংক্রান্ত আইনে বেসামরিক স্থাপনা কিংবা

মানুষের ওপর এ ধরনের দাহ্য অস্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি নেতানিয়াহু বা ইসরায়েলি সেনাবাহিনী। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরে বিশ্বের বিভিন্ন দেশের ৪০টিরও বেশি নৌযান ছিল, যেখানে প্রায় ৫০০ যাত্রী ছিলেন। গাজার উদ্দেশে যাত্রা করা এই নৌবহরে ইসরায়েলি বাহিনী গত বুধবার হানা দেয়। সে দিনই কিছু নৌযান জব্দ ও আরোহীদের আটক করা হয়। পরদিন প্রায় সব নৌযান আটক করে ইসরায়েল। সর্বশেষ শুক্রবার ‘ম্যারিনেট’ নামের নৌযানটিও জব্দ করা হয়। সূত্র: আল জাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার