বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্ঘটনায় চীনা প্রকৌশলী নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫

বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্ঘটনায় চীনা প্রকৌশলী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ |
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্ঘটনায় ওয়াং জিয়াং গো নামে এক চীনা প্রকৌশলী নিহত হয়েছেন। খনির অভ্যন্তরে হাইড্রোলিক জগের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়। ঘটনাটি মঙ্গলবার বিকালে ঘটলেও বিষয়টি বুধবার নিশ্চিত করেছেন খনি কর্তৃপক্ষ ও পার্বতীপুর থানা পুলিশ। প্রকৌশলী ওয়াং জিয়াং গো বড়পুকুরিয়া কয়লাখনির চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএসসি কনসোর্টিয়ামের শিফট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার বিকাল ৫টার দিকে বড়পুকুরিয়া কয়লাখনির অভ্যন্তরের প্রায় ১ হাজার ২৫০ ফুট নিচে ১৩০৫ নম্বর ফেইজে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রাত সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মহাব্যবস্থাপক

(মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক বুধবার বলেন, ২৩ জুন খনির ১৩০৫ নম্বর ফেইজে কয়লার মজুত শেষ হয়। ওই ফেইজ থেকে মাইনিং ইকুইপমেন্ট সরিয়ে এনে নতুন ১৪০৬ নম্বর ফেইজে বসানোর কাজ চলছে। ১৩০৫ নম্বর ফেইজ থেকে হাইড্রোলিক সাপোর্টগুলো বাহির করার সময় ওয়াং একটি স্টিল রোপের সঙ্গে আটকে পড়েন এবং হাইড্রোলিক জগের নিচে চাপা পড়ে আহত হন। পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বুধবার বলেন, চীনা ওই প্রকৌশলীর মৃত্যুর ব্যাপারে পার্বতীপুর থানায় মামলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার