তালেবান মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কাবুলে দূতাবাস চালুর ঘোষণা ভারতের, ভারতকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ আখ্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫

তালেবান মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কাবুলে দূতাবাস চালুর ঘোষণা ভারতের, ভারতকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ আখ্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫ |
আফগানিস্তানের তালেবান প্রশাসনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারের ঘোষণা দিয়েছে ভারত। ২০২১ সালে বন্ধ করে দেওয়া কাবুলস্থ ভারতীয় দূতাবাস আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। আজ ১০ই অক্টোবর, শুক্রবার আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ ঘোষণা দেন। তিনি বলেন, “আমরা কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় দূতাবাসে উন্নীত করছি। ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।” তালেবান ক্ষমতা দখলের পর ২০২১ সালে ভারত কাবুলের দূতাবাস বন্ধ করে দেয় এবং সীমিত পরিসরে একটি ‘টেকনিক্যাল মিশন’ পরিচালনা করে আসছিল। ছোট শহরগুলোর কনস্যুলেটও বন্ধ ছিল। বৈঠকের পর তালেবান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি বলেন, “আশা করি দুই দেশের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ

হবে, যোগাযোগ ও বিনিময় বৃদ্ধি পাবে।” ভারতকে তিনি ‘ঘনিষ্ঠ বন্ধু’ বলে অভিহিত করেন। বর্তমানে কাবুলে চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান ও তুরস্কসহ প্রায় ডজনখানেক দেশের দূতাবাস কার্যক্রম চালু আছে। এর মধ্যে রাশিয়া তালেবান প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। মুত্তাকি রাশিয়া সফর শেষে ৬ দিনের সফরে ভারতে গেছেন। জাতিসংঘ তার ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞায় সাময়িক ছাড় দিয়েছে। ২০২১ সালের পর এটি কোনো তালেবান মন্ত্রীর প্রথম ভারত সফর। ভারতের এই পদক্ষেপকে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্যের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতের অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের নীতি বিশ্লেষক হার্শ পান্ত বলেন, “এটি তালেবানকে সমর্থনের ইঙ্গিত নয়; বরং বাস্তববাদী পদক্ষেপ। সংখ্যালঘু, নারী ও মানবাধিকার বিষয়ে ভারতের আপত্তি থাকলেও কৌশলগত

কারণে তারা সম্পর্ক জোরদার করছে।” মুত্তাকি বলেন, আফগানিস্তান অন্য কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হতে দেবে না। অন্যদিকে জয়শঙ্কর বলেন, “এই উদ্যোগ ভারতের বাস্তব প্রতিশ্রুতির প্রতিফলন।” নতুন দূতাবাস কবে থেকে কার্যক্রম শুরু করবে তা এখনো নির্ধারিত হয়নি। তবে এটি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ