গ্রেনেড বিস্ফোরণে রুশ বিমান কমান্ডার নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ May, ২০২৫

গ্রেনেড বিস্ফোরণে রুশ বিমান কমান্ডার নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ May, ২০২৫ |
ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণকারী ও মারিউপোল অবরোধকালে রাশিয়ার বিমান অভিযানের নেতৃত্বদানকারী সাবেক সামরিক কর্মকর্তা মেজর জাউর গুর্তসিয়েভ (৩৪) গ্রেনেড বিস্ফোরণে নিহত হয়েছেন। তিনি সম্প্রতি স্ট্যাভরোপল শহরের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্ট্যাভরোপলের মেয়র ইভান উলইয়ানচেঙ্কো বৃহস্পতিবার গুর্তসিয়েভের নিহতের খবর নিশ্চিত করেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাতে মেহের নিউজ জানিয়েছে, বুধবার রাতে একটি আবাসিক এলাকার কাছে গ্রেনেড বিস্ফোরণে দুজন নিহত হন। তাদের মধ্যে একজন ছিলেন গুর্তসিয়েভ। স্ট্যাভরোপল অঞ্চলের গভর্নর ভ্লাদিমির ভ্লাদিমিরোভ এ ঘটনাকে একটি ‘অন্ধকার দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে, এমনকি ইউক্রেনীয় নাৎসিদের দ্বারা সংগঠিত সন্ত্রাসী হামলার আশঙ্কাও রয়েছে’। রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থাগুলো হত্যা ও অবৈধ অস্ত্র

চোরাচালান সংক্রান্ত একটি ফৌজদারি মামলার তদন্ত শুরু করেছে। রাশিয়ার তদন্ত কমিটির প্রধান আলেকজান্ডার বাস্ত্রিকিন আঞ্চলিক কর্মকর্তাদের তদন্ত অগ্রগতির বিস্তারিত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে সংশ্লিষ্ট একটি সিসিটিভি ফুটেজ রাশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী-সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেলগুলোতে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, এক ব্যক্তি পার্কিং লটে অন্য একজনের কাছে গেলে একটি বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, ভিডিওতে থাকা এক ব্যক্তি গুর্তসিয়েভ হতে পারেন। যদিও সরকারি কোনো বিবৃতিতে এটি নিশ্চিত করা হয়নি। যুদ্ধ থেকে প্রশাসনে ‘টাইম অব হিরোজ’ নামক একটি সরকারি কর্মসূচির অধীনে যুদ্ধবাজদের বেসামরিক প্রশাসনে রূপান্তরের অংশ হিসেবে মেজর জাউর গুর্তসিয়েভ ২০২৪ সালের সেপ্টেম্বরে স্ট্যাভরোপলের প্রথম ডেপুটি মেয়র হিসেবে নিয়োগ পান। তার জীবনী থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি

২০২২ সালে মারিউপোল অবরোধে বিমান অভিযানের সমন্বয় করেন। সেখানে তিনি ক্ষেপণাস্ত্র নির্দেশনা প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে ‘নিখুঁতভাবে আঘাত হানা ও দক্ষতার উৎকর্ষতা’ বাড়িয়েছেন বলে দাবি করা হয়েছে। ১৯৯০ সালে ভ্লাদিকাভকাজ শহরে জন্মগ্রহণকারী গুর্তসিয়েভ ২০০৭ সালে রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দেন এবং ২০১২ সালে সিগন্যাল কর্পসের এস এম বুদিয়োনি সামরিক অ্যাকাডেমি থেকে স্নাতক সম্পন্ন করেন। তার ঝুলিতে রয়েছে ‘অর্ডার অব কারেজ’সহ একাধিক সামরিক সম্মাননা। মূলত তার নিহতের ঘটনাটি রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি