ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের কাছে মিয়ানমারের ভেতরে “লাল কাইন্দা” এলাকায় স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।
বৃহস্পতিবার (২৬ জুন) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিমকুল সীমান্তবর্তী ৩৩–৩৪ নম্বর পিলারের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিয়ানমারের আরাকান আর্মির পুঁতে রাখা একটি মাইন হঠাৎ বিস্ফোরিত হলে বিকট শব্দে কেঁপে ওঠে সীমান্ত এলাকা। চিৎকার শুনে বাংলাদেশের এই পাশ থেকে দুই যুবক দৌড়ে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন এবং পরে তাকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান।
আহত যুবকের নাম ইউনুছ (২৫)।
তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত এবং এজাহার হোসেনের ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারিদের একটি দল দেশীয় পণ্য মিয়ানমারে পাচার করার সময় আরাকান আর্মির নির্ধারিত পথ না মেনে বিকল্প রুটে প্রবেশের চেষ্টা করায় এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল বলেন, “মাইন বিস্ফোরণে একজন রোহিঙ্গা যুবক আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”