পে-স্কেল না দিলে নির্বাচনী দায়িত্বে না যাবার ঘোষণা দিতে পারেন সরকারি চাকরিজীবীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৬

পে-স্কেল না দিলে নির্বাচনী দায়িত্বে না যাবার ঘোষণা দিতে পারেন সরকারি চাকরিজীবীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৬ |
নবম পে-স্কেল ও রেশনিং পদ্ধতি চালুসহ ৭ দফা দাবি বাস্তবায়নে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর জাতীয় প্রেসক্লাবসহ দেশের ৬৪ জেলায় প্রতীকী অনশন কর্মসূচি পালন করবেন তারা। এদিকে শেষ পর্যন্ত সরকার পে-স্কেলের ঘোষণা না দিলে সরকারি কর্মচারীরা ভোটের দায়িত্ব পালন করবেন না এমন ঘোষণাও আসতে পারে। সরকারি কর্মচারীদের কয়েকটি সংগঠনের নেতাদের সাথে কথা বলে এমনটি জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, সরকারকে নানাভাবে চাপ দিয়েও যদি পে-স্কেল আদায় করা না যায় তাহলে শেষ পর্যন্ত তারা এ কর্মসূচি দিতে বাধ্য হবে। বৃহস্পতিবার (১৫

জানুয়ারি) সংগঠনটির সমন্বয়ক মো. মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ঐক্য পরিষদের নেতারা বলেন, সরকার পে-কমিশন গঠন করে দিলেও এখন পর্যন্ত কমিশন রিপোর্ট প্রদান না করায় অর্থমন্ত্রণালয় ৯ম পে-স্কেল বাস্তবায়ন করতে পারছে না মর্মে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। দ্রব্য-মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও পরিবারের ভরণ-পোষণের ব্যয়ভার, প্রাপ্ত বেতনের অর্থ দিয়ে মাসের ১৫ দিনও চলা সম্ভব হয় না। ৫ বছর পর পর পে-স্কেল প্রদানের প্রথা চালু থাকলেও ২০১৫ সালের অষ্টম পে-স্কেল প্রদানের পর দীর্ঘ ১০ বছর অতিক্রান্ত হয়েছে। তারা আরও বলেন, একইসাথে সব দপ্তর অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন করে বেতন ও পদবি বৈষম্য

দূর করে পূর্বের ন্যায় টাইম স্কেল, চাকরিরতদের বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহতভাবে রাখা, সিলেকশন গ্রেড পুনর্বহালসহ এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়নের বিষয়গুলো নবম পে-স্কেলের গেজেটে অন্তর্ভুক্তির এবং নবম পে-স্কেল দ্রুততম সময়ের মধ্যে গেজেট প্রকাশের জন্য প্রধান উপদেষ্টার নিকট জোর দাবি জানানোর জন্য আগামীকাল জাতীয় প্রেসক্লাবসহ দেশের ৬৪ জেলার প্রেসক্লাবে প্রতীকী অনশন কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’