ইউসুফ (আ.)-এর কবরে ইহুদিরা, ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুন, ২০২৫

ইউসুফ (আ.)-এর কবরে ইহুদিরা, ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুন, ২০২৫ |
ফিলিস্তিনের নাবলুস শহরে অবস্থিত নবী হজরত ইউসুফ আলাইহে ওয়াসাল্লামের মাজার জিয়ারতে যান একদল ইসরায়েলি ইহুদিরা। এ সময় স্থানীয় ফিলিস্তিনিরা তাদের বাধা দেয়। এতে দুই দলের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে বেশ কয়েকজন ইসরায়েলি আহত হন। ইসরায়েলি গণমাধ্যম ওয়াল্লার বরাতে শুক্রবার (২৭ জুন) এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। প্রতিবেদন বলছে, সংঘর্ষে জড়িত ইসরায়েলিরা মূলত শুভু বনিম নামক একটি ধর্মীয় গোষ্ঠীর সদস্য, যার নেতৃত্ব দিচ্ছেন যৌন অপরাধে দণ্ডিত রাবি এলিয়েজার বারল্যান্ড। সংঘর্ষের খবর পেয়ে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) ঘটনাস্থলে গিয়ে ইসরায়েলিদের উদ্ধার করে। তবে ইসরায়েলের আরেক সংবাদমাধ্যম হায়োম বলছে, সংঘর্ষের পর ফিলিস্তিন কর্তৃপক্ষের পুলিশই প্রথমে ওই ইসরায়েলিদের উদ্ধার করে এবং পরে তাদের আইডিএফের কাছে হস্তান্তর করে। ওয়াল্লার প্রতিবেদন অনুযায়ী,

সংঘর্ষের খবর জানার পর ইসরায়েলিদের আরও কয়েকটি দল নাবলুসে প্রবেশের চেষ্টা করে। তবে শহরের প্রবেশপথেই তাদের আটকে দেয় আইডিএফ। ওয়াল্লা সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, হজরত ইউসুফ আলাইহে ওয়াসাল্লামের কবরের কাছাকাছি এলাকায় ইসরায়েলিদের পথরোধ করেন ফিলিস্তিনি বাসিন্দারা। এক পর্যায়ে তারা একে অপরকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। এতে কয়েকজন ইসরায়েলি আহত হন। পরবর্তীতে সব ইসরায়েলিকে ওই এলাকা থেকে উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়। এই ঘটনার তদন্ত করছে স্থানীয় পুলিশ প্রশাসন। উল্লেখ্য, মুসলমান ও ইহুদি উভয় সম্প্রদায়ের কাছেই হজরত ইউসুফ (আ.) সম্মানীয় নবী। তার সমাধি ঘিরে ফিলিস্তিনি এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। যদিও নাবলুসের সেই সমাধিকে অনেক মুসলমান ইউসুফ (আ.) -এর মনে

করেন না। তাদের দাবি, হজরত ইউসুফ নয়, এখানে ১৮ শতকের মুসলিম পণ্ডিত শেষ ইউসুফ দাওইকতকে সমাহিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট ইরানে সশস্ত্র হামলা: বিপ্লবী গার্ড বাহিনীর ২ সদস্য নিহত